বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

মিরপুরে গার্মেন্টস ও গোডাউনে আগুন: ৯ জন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর মিরপুরের রুপনগর শিয়ালবাড়ি এলাকায় একটি পোশাক কারখানা ও আরেকটি রাসায়নিকের গোডাউনে আগুনের ঘটনায় ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার বেলা সোয়া ৪টার দিকে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য লাশগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

এর আগে মঙ্গলবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে এই আগুন লাগে। বিকেল সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে ১২টি ইউনিট কাজ করছে বলে জানায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম সাংবাদিকদের বলেন, মিরপুরের শিয়ালবাড়ির দুটো প্রতিষ্ঠানে আগুন লেগেছে। এর মধ্যে একটি তৈরি পোশাক কারখানা অন্যটি একটি রাসায়নিকের গুদাম। পোশাক কারখানাটি  সাত তলা। এর চার তলায় আগুন লেগেছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ