রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

লালবাগ মাদরাসার পাশে মিউজিক ফেস্টিভাল: মুসলিমদের প্রতিবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

লালবাগ কেল্লার দেয়াল ঘেঁষে, দেশের অন্যতম প্রাচীন দ্বীনি বিদ্যাপিঠ লালবাগ মাদরাসার পাশে একটি মিউজিক ফেস্টিভালের আয়োজন ঘিরে তীব্র উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা।

বুধবার ৮-অক্টোবর লালবাগ শাহী মসজিদে নামাজ আদায়ের পর মুসল্লিরা একটি প্রতিবাদ মিছিল বের করেন। মিছিলটি গৌরেশহীদ মাজার হয়ে লালবাগ কেল্লার সামনে গিয়ে অবস্থান নেয়।

তাদের দাবি, এই আয়োজন ধর্মীয় পবিত্রতা ও স্থানীয় মুসলিমদের ধর্মীয় অনুভূতির প্রতি স্পষ্ট আঘাত। এ ঘটনায় তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে অনুষ্ঠানটি বন্ধের দাবি তুলেছেন।

প্রতিবাদকারীদের একজন বলেন, “একটি দ্বীনি প্রতিষ্ঠানের পাশেই যখন গানের অনুষ্ঠান হয়, তখন তা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না।”

বিখ্যাত কারীদের পক্ষে থেকেও জানানো হয়, দ্বীনি পরিবেশ ও ধর্মীয় স্থাপনার সম্মান রক্ষায় এই ধরনের আয়োজন অনভিপ্রেত। আন্দোলনকারীরা লালবাগ কেল্লার সামনে অবস্থান করলে পরে প্রশাসনিকভাবে তা বন্ধ হওয়ার আশ্বাস দেওয়া হয়।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ