বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

নেত্রকোনায় হট্টগোলে স্থগিত হলো হেফাজতে ইসলামের কাউন্সিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নেত্রকোনায় হেফাজত ইসলামের জেলা কাউন্সিলে হট্টগোলের ঘটনা ঘটেছে। এতে কাউন্সিল স্থগিত ঘোষণা করেছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি।

শনিবার (৪ অক্টোবর) বিকেলে নেত্রকোনা জেলা পাবলিক হলে পূর্ব নির্ধারিত জেলা কাউন্সিলের কার্যক্রম শুরু হয়। স্থানীয় আলেম এবং ঢাকা থেকে আগত অতিথিরা এতে বক্তব্য দেন।

পরে জেলা কাউন্সিলের প্রস্তুতির সময় হাত তুলে সমর্থন প্রক্রিয়ায় কমিটি গঠনের সিদ্ধান্ত হলে মঞ্চের ওপরে ও নিচে হট্টগোলের শুরু হয়। এসময় কোনো পক্ষকে সামাল দিতে না পেরে নেত্রকোনা জেলা কাউন্সিল স্থগিত করেন কেন্দ্রীয় কমিটির নেতারা।

কাউন্সিলে বিশেষ হেফাজত ইসলামের যুগ্ম-মহাসচিব মাওলানা মনির হোসাইন কাসেমী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, সহকারী মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীনসহ অন্যরা বক্তব্য দেন। কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে সংগঠনের সিনিয়র যুগ্ম-মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব উপস্থিত থাকার কথা ছিল। তবে কাউন্সিলে হট্টগোলের কথা শুনে তিনি সেখানে উপস্থিত হননি।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ