বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা সরকারের সীমান্তের স্পর্শকাতর এলাকায় কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ বাংলাদেশে আশ্রয় নেওয়া ২ লাখ ৮৩ হাজার রোহিঙ্গাকে স্বীকৃতি দিয়েছে মিয়ানমার মাত্র ১৬ দিনে প্রবাসী আয় ১৭২ কোটি ৯০ লাখ মার্কিন ডলার ‘কিশোর গ্যাংয়ের ফেসবুক-টিকটক আইডি সার্বক্ষণিক মনিটরিং করছে পুুলিশ’ হামের টিকায় গাফিলতি পেলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর আস-সুন্নাহ ফাউন্ডেশনের বিশেষ ইমাম প্রশিক্ষণ এবার রাজশাহীতে কুরআন, কাবা ও ‘পাই’ (π): এক বিস্ময়কর সংখ্যার ইঙ্গিত দিরাই জামেয়ার মুহতামিম হলেন ড. মাওলানা শুয়াইব আহমদ ময়মনসিংহে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, অতঃপর ডাকাতি

টাঙ্গাইলে ওয়াকফকৃত স্থানে মডেল মসজিদ চালুর দাবি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের নাগরপুরে ওয়াকফকৃত (নির্ধারিত) জায়গায় মডেল মসজিদ নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
সোমবার (৩০) দুপুরে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স রোডে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এলাকাবাসীর অভিযোগ, ২০১৮ সালে নাগরপুরে মডেল মসজিদ নির্মাণের প্রস্তাবনা আসে। নিয়ম অনুযায়ী কমপক্ষে ৪০ শতাংশ জায়গা ইসলামি ফাউন্ডেশনের নামে রেজিস্ট্রেশন করে দেওয়ার বিধান রয়েছে। সে অনুযায়ী নাগরপুর ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষ তাদের জমি ইসলামি ফাউন্ডেশনের নামে ওয়াক্ফ করে দেয়। এরপর সংসদ নির্বাচনে আহসানুল ইসলাম টিটু এমপি নির্বাচিত হলে মসজিদটি অন্যত্র নির্মাণের উদ্যোগ নেন। কিন্তু শর্ত অনুযায়ী জায়গায় পাওয়া না গেলে তা নির্মাণ করা সম্ভব হয়নি।

সম্প্রতি স্থানীয় কতিপয় বিএনপি নেতা নাগরপুর নাগরপুর সরকারি কলেজ চত্বরে মডেল মসজিদ নির্মাণের উদ্যোগ নেন। ভিত্তিফলক উন্মোচন করার জন্য টাঙ্গাইলের জেলা প্রশাসককে গত ২৬ জুন বৃহস্পতিবার উদ্বোধন করতে আমন্ত্রণ জানানো হয়। কিন্তু জেলা প্রশাসক শরিফা হক তিনি ভিত্তিফলক উন্মোচন করেননি।

এদিকে, বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যকরের সৃষ্টি হয়েছে। মডেল মসজিদের জন্য ওয়াকফকৃত জায়গায় স্বত্বেও এভাবে কলেজ চত্বরে মসজিদ নির্মাণের বিষয়টি নাগরপুরের সাধারণ মানুষ মেনে নিচ্ছে না।

মানববন্ধনে বক্তব্য দেন- প্রস্তাবিত মডেল মসজিদ কমিটির সভাপতি সাবেক ইউপি সদস্য তাজউদ্দীন, শিক্ষক মিজানুর রহমান মিজান, শিক্ষক আজিজুর রহমান, কলেজের শিক্ষার্থী শাহাদত হোসেন প্রমুখ।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ