রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মসজিদুল হারামে বিশেষ জুতার ব্যাগের ব্যবস্থা, মিলছে প্রবেশপথে জাতীয় ওলামা পরিষদের ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটি গঠন শাপলা চত্বরের ঘটনায় প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হবে: ধর্মমন্ত্রী ‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা

গুম হওয়া মুফতি শাইখুল ইসলামের সন্ধান চায় তার পরিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এখনো সন্ধান মিলেনি ঢাকা বনশ্রী কুঞ্জবন এলাকার মসজিদে মনোয়ারের ইমাম ও তানজিয়াতুল উম্মা আল ইসলামিয়া মাদরাসার পরিচালক মুফতি মোহাম্মদ শাইখুল ইসলাম। গুম হওয়া মুফতি মোহাম্মদ শাইখুল ইসলাম হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার ছেলে আব্দুস সামাদের ছেলে 

জানা যায় বিগত কয়েকদিন আগে মসজিদ কমিটি  আকষ্মিকভাবে ইমাম পদ থেকে তাকে অব্যহতি প্রদান করে। এরপর থেকে মসজিদ এলাকায় পক্ষে-বিপক্ষে নানাধরনের প্রতিক্রিয়া চলতে থাকে। গেল মঙ্গলবার উভয়পক্ষ বসার কথা থাকলেও মসজিদ কমিটি উপস্থিত হয় নাই। তারপর বৃহস্পতিবার বসার কথা ছিল উভয় পক্ষের। কিন্তু বৃহস্পতিবার ১ মে দুপুর তিনটা থেকে থেকে নিখোঁজ। 

তার স্ত্রী জানান, বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে তার মোবাইল বন্ধ দেখাচ্ছে এবং পরিচিত কোন জায়গাতে পাওয়া যাচ্ছে না। তার পরিবারের দাবি মসজিদ কমিটি গুমের সাথে জড়িত। ইতিমধ্যে তার পরিবার রামপুরা থানায় জিডি করেছেন। গুম হওয়া মুফতি শায়খুল ইসলামের সন্ধান পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ