রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মসজিদুল হারামে বিশেষ জুতার ব্যাগের ব্যবস্থা, মিলছে প্রবেশপথে জাতীয় ওলামা পরিষদের ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটি গঠন শাপলা চত্বরের ঘটনায় প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হবে: ধর্মমন্ত্রী ‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা

আগামীকালের মহাসমাবেশে ট্রাফিক ও গাড়ি পার্কিং নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঐতিহাসিক শাপলা চত্বর ও দেশের বিভিন্ন স্থানে সংঘটিত গণহত্যার বিচারসহ বেশ কিছু দাবি নিয়ে আগামীকাল (৩ মে শনিবার )রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে শনিবার সকালে ৯টায় শুরু হবে সমাবেশটি। এতে বক্তব্য দেবেন শীর্ষ ওলামা-মাশায়েখ ও ইসলামী চিন্তাবিদরা। 

এই মহাসমাবেশে সারাদেশ থেকে লাখ লাখ মুসল্লি ও জনসাধারণের জমায়েত হবে বলে ধারণা করা হচ্ছে।  দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজার হাজার গাড়ি রাজধানীতে প্রবেশ করতে পারে আজ রাত থেকেই। 

উক্ত মহাসমাবেশকে কেন্দ্র করে রাজধানীর যানজট রোধ করতে ট্রাফিক ও গাড়ি পার্কিং নির্দেশনা প্রকাশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ’র মহাসমাবেশ বাস্তবায়ন  উপকমিটি। সেই নির্দেশনায় ঢাকার বিভিন্ন অঞ্চল থেকে আগত গাড়িগুলোর জন্য নির্ধারিত পার্কিং স্থান নির্ধারণ করা হয়েছে। 

  • চিটাগাং রোড, ডেমরা ও পোস্তগোলা হয়ে আগত গাড়িগুলো থাকবে দিলকুশা রোড, গোপালবাগ মাঠ সংলগ্ন রাস্তা, পল্টন মাঠ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ এবং শহীদ মিনার সংলগ্ন রাস্তায়।
  • যেসব গাড়ি ৩০০ ফিট, টিঅ্যান্ডটি ও আদমজীপুর হয়ে আসবে, সেগুলো থাকবে আফতাবনগর ও ইস্টার্ন হাউজিং এলাকায়।
  • গাবতলী হয়ে আগত গাড়িগুলো পার্কিং করবে পুরাতন বাণিজ্য মেলার মাঠ ও মানিকমিয়া অ্যাভিনিউতে।

সিনিয়র মুরুব্বিদের গাড়ি থাকবে মাঠে নির্দিষ্ট জায়গায়, এবং অন্যান্য মুরুব্বিদের গাড়ি থাকবে কাকরাইল মসজিদ সংলগ্ন পার্কিংয়ে।

ট্রাফিক ও গাড়ি পার্কিং মনিটরিংয়ের দায়িত্বে নিয়োজিত আছেন :

১. মাওলানা মোর্শেদ সিদ্দিকী - মোবাইল: ০১৬৭৪-১৭৭৩৬৩

২. মাওলানা নেয়ামাতুল্লাহ আমিন - মোবাইল: ০১৬৮৮-২৩৮৭৭৭

৩. মাওলানা আব্দুল আল মাসুদ খান - মোবাইল: ০১৪০৬-০১৪৭০৭

৪. হাফিজ আজহারুল ইসলাম নোমানী - মোবাইল: ০১৯২১-৩৬৪৮৮৭

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ