বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা বাংলাদেশের মজলিসে উমুমির সভা বুধবার (৩০ এপ্রিল) গওহরডাঙ্গা মাদরাসায় অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বোর্ডের অন্তর্ভুক্ত প্রায় ১৩০০ মাদরাসার মুহতামিম, নাজেমে তালিমাত ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। বৈঠকে সভাপতিত্ব করেন বোর্ডের সভাপতি ও গওহরডাঙ্গা মাদরাসার মুহতামিম আল্লামা মুফতি রুহুল আমিন।
বৈঠকে নেতৃবৃন্দ নারী বিষয়ক সংস্কার কমিশনের যে সব ধারা সরাসরি ইসলামের সাথে সাংঘর্ষিক সেগুলো বাতিলের আহ্বান জানান।
তাদের বক্তৃতায় নেতৃবৃন্দ বলেন, ইসলাম নারী-পুরুষকে স্বতন্ত্র মর্যাদা দিয়েছে, তাদের দায়িত্ব, কর্তব্য এবং ভূমিকাও আলাদা। এটাই প্রাকৃতিক ও ন্যায্য!
