রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মসজিদুল হারামে বিশেষ জুতার ব্যাগের ব্যবস্থা, মিলছে প্রবেশপথে জাতীয় ওলামা পরিষদের ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটি গঠন শাপলা চত্বরের ঘটনায় প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হবে: ধর্মমন্ত্রী ‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা

ওলামা লীগ নেতাকে মাদরাসার সভাপতি চায় না এলাকাবাসী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চাঁদপুর জেলা ওলামা লীগের সাবেক সভাপতি মাওলানা আব্দুল কাদেরকে ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম লাড়ুয়া কেরামতিয়া মহিলা দাখিল মাদরাসার সভাপতি করায় প্রতিবাদ এবং এই পদ থেকে অপসারণের দাবিতে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।

সোমবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের রামপুর বাজারে সচেতন নাগরিক কমিটির ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, মাওলানা আব্দুল কাদের পতিত শেখ হাসিনা সরকার ও আওয়া লীগের দোসর। তিনি বিগত ১৭ বছর ওলামা লীগের পদবি ব্যবহার করে এলাকার মানুষজনকে হয়রানি, শিক্ষকদের চাকুরিচ্যুত ও মাদরাসার অর্থ-সম্পদ লুটপাট করেছে।এই প্রতিষ্ঠানের সুপারের দায়িত্ব পালনকালে তিনি অনিয়ম দুর্নীতির মামলা বানিয়েছেন।

তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। কিন্তু কোন অপশক্তির কারণে তিনি আবার পশ্চিম লাড়ুয়া কেরামতিয়া মহিলা দাখিল মাদরাসার সভাপতি নির্বাচিত হলেন। আমরা অবিলম্বে তার অপসারণ দাবি করছি। তা নাহলে কঠোর কর্মসূচি দিবে স্থানীয় জনতা।

এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন- মাসুদ রানা, সুমন ব্যাপারি, খলিল পাটওয়ারী, হাসান ভুঁইয়া, নয়ন ব্যাপারি, মো. দুলাল ব্যাপারি, মোক্তার হেসেন, হান্নান মুন্সী, আব্দুর রশিদ হাজী ও মো. মানিক হোসেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ