বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

পাটগ্রাম সীমান্ত থেকে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের সীমান্ত এলাকা থেকে আজিনুর রহমান (২৪) নামের এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ। গতকাল শুক্রবার বেলা ২টা থেকে ৩টার মধ্যে বাউরা ইউনিয়নের জমগ্রাম (ডাঙ্গাটারী) সীমান্তের মেইন পিলার ৮০১-এর সাবপিলার ১০-১১–এর পাশে এ ঘটনা ঘটে।

আটক আজিনুর রহমান একই গ্রামের বাসিন্দা নুর হোসেনের ছেলে। ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন বাউরা ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য আশাদুল হক।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, সীমান্তের ৮০১ নম্বর প্রধান পিলার ও ১০ থেকে ১১ নম্বর উপপিলার লাগোয়া এলাকার অংশের ভুট্টাখেত পেরিয়ে আজিনুর ভারতের ভেতরে চলে যান। এ সময় ভারতের কোচবিহার জেলার ৩০ বিএসএফ ব্যাটালিয়নের সরস্বতী ক্যাম্পের টহল দল তাঁকে চোরাকারবারি সন্দেহে আটক করে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাঁকে বিএসএফ ক্যাম্পে নেওয়া হয়।

এ ঘটনার পর ডাঙ্গাটারী বিজিবি ক্যাম্প থেকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়। বিএসএফ জানিয়েছে, আজ শনিবার পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে।

বিজিবির ৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আলদীন বলেন, আজিনুর অবৈধভাবে ভারতের ভেতরে প্রবেশ করেন। গরু নিয়ে ফেরার সময় স্থানীয় লোকজন তাঁকে ধরে বিএসএফের হাতে তুলে দেন। বিএসএফ জানিয়েছে, তাদের কাছে ঘটনার সিসিটিভি ক্যামেরার ফুটেজ ও অন্যান্য প্রমাণ আছে। বর্তমানে আজিনুর ও গরুটি বিএসএফের বিআরবি কোম্পানি সদর ক্যাম্পে আছে। তাঁকে যেন কোনো ধরনের নির্যাতন করা না হয়, এ বিষয়ে বিএসএফকে অনুরোধ করা হয়েছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ