ঢাকায় জাতীয়ভাবে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি ব্যাপক সাড়া ফেলার পর এবার জেলা পর্যায়েও পালিত হচ্ছে এই কর্মসূচি। ফেনীর পর এবার ভোলায় পালিত হলো ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচি। সেখানে গাজায় বর্বর গণহত্যার প্রতিবাদে এবং অবৈধ ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে দেওয়ার দাবিতে হাজার হাজার মানুষ অংশ নেন।
প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট ভোলার আয়োজনে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১০টা থেকে জেলার বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জেলা শহরের হাটখোলা জামে মসজিদের সামনে জড়ো হতে থাকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ। এ সময় মিছিলে মিছিলে কার্যত জনসমুদ্রে পরিণত হয় ভোলা জেলা শহর। সেখানেই প্রায় দুই ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ করেন তারা।
পরে দুপুর পৌনে ১টার দিকে মিছিল বের হয়, এ সময় নানান প্রতিবাদী স্লোগানে মুখরিত হয় জেলা শহর। মিছিলটি ইলিশ ফোঁয়ারা হয়ে নতুন বাজার ও বাংলাস্কুল মোড় ঘুরে একই স্থানে এসে ফিলিস্তিনের মুসলমানদের জন্য আল্লাহর দরবারে বিশেষ দোয়া মোনাজাতের মধ্য দিয়ে হয় মার্চ ফর প্যালেস্টাইন।
এর আগে, সমাবেশে ফিলিস্তিনে ই