রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মসজিদুল হারামে বিশেষ জুতার ব্যাগের ব্যবস্থা, মিলছে প্রবেশপথে জাতীয় ওলামা পরিষদের ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটি গঠন শাপলা চত্বরের ঘটনায় প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হবে: ধর্মমন্ত্রী ‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা

মোহনগঞ্জে মসজিদের ইমামের ওপর হামলার অভিযোগ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগ্রহিত

নেত্রকোনার মোহনগঞ্জ মডেল মসজিদের সহকারী ইমাম হাফেজ মো. সাইদুর রহমানের (৩২) ওপর হামলার ঘটনা ঘটেছে। তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে মোহনগঞ্জ পৌরশহরের আলোকদিয়া সেতুর পাশে এ ঘটনা ঘটে।

আহত সাইদুর রহমান বারহাট্টা উপজেলার ধারাম গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।


তিনি এক বছরের বেশি সময় ধরে মোহনগঞ্জ মডেল মসজিদে সহকারী ইমাম পদে দায়িত্ব পালন করছেন।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাতে মডেল মসজিদের ইমামসহ আরো কয়েকজনকে সঙ্গে নিয়ে আলোকদিয়া সেতুর ওপর চা খাওয়ার জন্য যান তারা। চা খাওয়া শেষে অন্যরা চলে যান। পরে সাইদুর রওনা হওয়ার জন্য মোটরসাইকেলে ওঠেন।

এমন সময় ৫-৬ জন যুবক সাইদুরের ওপর হামলা চালায়। তাকে মোটরসাইকেল থেকে ফেলে দ