বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

ভারতে পাচার হচ্ছে রসুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচার হচ্ছে রসুন। চলতি ডিসেম্বর মাসে পাচারকালে সহস্রাধিক কেজি রসুন আটকের কথা নিশ্চিত করেন আলীনগর বিজিবি ক্যাম্প কমান্ডার মো. আজগর।

সোমবার উপজেলা চোরাচালান প্রতিরোধ কমিটির সভায় তিনি এ তথ্য নিশ্চিত করেন।

কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহি উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মো. জহুরুল ইসলাম, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. গোলাম আপছার, আলী নগর বিজিবি ক্যাম্প কমান্ডার মো. আজগার, বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, জামায়াতে ইসলামীর নায়েবে আমির মো. জাকির হোসেন, প্রেসক্লাব সভাপতি আজিজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি ময়নুণ হক পবন প্রমুখ।

সভায় আলী নগর বিজিবি কমান্ডার মো. আজগর সীমান্ত পরিস্থিতি নিয়ে তার বক্তব্যে বলেন, চোরাচালানে নতুন যুক্ত হওয়া পণ্যের নাম রসুন। সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারিরা প্রতিদিন ভারতে রসুন পাচারের চেষ্টা চালায়। চলতি ডিসেম্বর মাসে সহস্রাধিক কেজি রসুন আটক করা হয়েছে। এক কেজি রসুন বাংলাদেশের খুচরা বাজারে বিক্রি হচ্ছে ২২০ থেকে ২০০ টাকায়। আর ভারতে প্রতি কেজি রসুনের বাজার মূল্য ৫০০ টাকা। ফলে ভারতে রসুন পাচার বৃদ্ধি পেয়েছে।

তিনি আরও বলেন, চীন থেকে রসুন আমদানি করা হয় বাংলাদেশে। শুধু রসুন নয়, সীমান্তে চোরাচালান প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ