রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জাতীয় ওলামা পরিষদের ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটি গঠন শাপলা চত্বরের ঘটনায় প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হবে: ধর্মমন্ত্রী ‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ

১২ জুলাই মুহতামিম সম্মেলন সফল করতে মানিকছড়িতে মতবিনিময় সভা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নুরুল কবির আরমান ( খাগড়াছড়ি প্রতিনিধি )

আগামী ১২ জুলাই শনিবার খাগড়াছড়ি শহরের কালেক্টর জামে মসজিদে অনুষ্ঠিতব্য ‘মুহতামিম সম্মেলন ও শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা’ সফল করতে মানিকছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ জুলাই) বাদ মাগরিব উপজেলার স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এটি খাগড়াছড়ি কওমি মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদের জেলা পর্যায়ের দাওয়াতি সফরের অংশ ছিল।

উপজেলা সহসভাপতি মাওলানা ফরিদ উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহিম খলীল আল ফরিদীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পরিষদের উপদেষ্টা মাওলানা আনোয়ার হোসাইন মিয়াজি, মাওলানা নুর মোহাম্মদ, সভাপতি মাওলানা ক্বারী ওসমান গনী, সিনিয়র সহসভাপতি মাওলানা আখতারুজ্জামান ফারুকী, সহসভাপতি হাফেজ ওমর ফারুক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা মহিউদ্দিন বিন সুরুজ, সহকারী সাধারণ সম্পাদক হাফেজ ক্বারী মুহাম্মদ নাছির উদ্দীনসহ স্থানীয় ওলামায়ে কেরাম।

সভায় বক্তারা জেলার মুহতামিম, শিক্ষক, ইমাম-খতিবসহ সর্বস্তরের আলেম-ওলামাকে সম্মেলনে অংশগ্রহণের আহ্বান জানান। তারা বলেন, জেলার কওমি মাদ্রাসার উন্নয়ন ও ওলামায়ে কেরামের ঐক্য সুদৃঢ় করতে এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সম্মেলনের প্রস্তুতি ও প্রচারণায় সক্রিয় ভূমিকা রাখতে সবার প্রতি অনুরোধ জানান তারা।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ