বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

যশোর মণিরামপুরে তাকওয়া ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসান আল মামুন
মণিরামপুর প্রতিনিধি

যশোর মণিরামপুরে তাকওয়া ফাউন্ডেশন বাংলাদেশের তত্ত্বাবধানে বিভিন্ন ইউনিয়নে ১ হাজার ৫শত শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

রবিবার (২২ ডিসেম্বর) উপজেলার বিভিন্ন ইউনিয়নে এসব বস্ত্র বিতরণ করেন সংগঠনটির স্বেচ্ছাসেবীরা।

তাকওয়া ফাউন্ডেশন যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক নাসিম খান বলেন, করোনাকালিন সময়ে করোনা প্রজেটিভ লাশ দাফনের মাধ্যমে আমাদের যাত্রা শুরু হয়। অক্সিজেন সেবা, খাদ্য দ্রব্য বিতারণ, সহ নানা বিধি সেবা মূলক কার্যক্রম করে আসছি। সম্প্রতি শীত  মৌসুমে মণিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নে মারকাযুল উলূম কওমি মাদরাসা মাঠে ১০০ কম্বল , খানপুর কলেজ মাঠে ৩০০ কম্বল, মণিরামপুর আলিয়া মাদরাসা মাঠে, ৩০০ কম্বোল, মশিহাটি ৪০০ পিস শীতবস্ত্র, হরিদাস কাটি ইউনিয়ন পরিষদ মাঠে ৩০০ পিস, উলামানগর মাদরাসা মাঠে ১০০ পিস কম্বল বিতরণ করা হয়েছে।

এছাড়াও মণিরামপুর বাজারে ২৫জন নৈশপ্রহরীর মাঝে জ্যাকেট বিতরণ করা হয়েছে। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তাকওয়া ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা গাজী ইয়াকুব, মাদানী নগর মণিরামপুর মাদরাসার মুহতামিম মাওলানা রশীদ বিন ওয়াক্কাস সাহেব, মাওলানা ফজলে রাব্বী জুনায়েদ সাহেব -ঢাকা। মণিরামপুর থানার ওসি নূর মোহাম্মদ, মাওলানা হাসান আল মামুন, সাধারণ সম্পাদক নাসিম খান, অন্যতম সদস্য মাহমুদুল হাসান, সামছুজ্জামান, ইউছুপ হোসেন, মুহিব , সবুজ হোসেন, সাইফুল হোসেন, তালহা বিন রশীদ প্রমুখ।

সভাপতির বক্তব্যে মাওলানা আশরাফ ইয়াছিন বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে তাকওয়া ফাউন্ডেশন বাংলাদেশ মানব কল্যাণে কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় আজকের এই পথ চলা। সকলে আমাদের জন্য দোয়া করবেন যেন সব সময় পাশে থাকতে পারি।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ