বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

বিভাগের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নোয়াখালী প্রতিনিধি

ত্রিপুরার ভগ্নাংশ কুমিল্লার সাথে নয়, স্বনামেই নোয়াখালীকে বিভাগ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ। রবিবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের  সামনে  বৃহত্তর নোয়াখালীর ১ কোটি মানুষের প্রাণের এ দাবিতে মানববন্ধন সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে সংগঠনটি।

কুমিল্লার সাথে বিভাগ দিলে বাঁধবে লড়াই রাজপথে স্লোগানে বিক্ষোভ মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে  নোয়াখালী প্রেসক্লাব ও টাউন হলের মোড় হয়ে জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে মানববন্ধনে মিলিত হয়।

এসময় নোয়াখালীর বিভিন্ন রাজনৈতিক দল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র অধিকার পরিষদ, সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন, নোয়াখালী সরকারী কলেজ, চৌমুহনী সরকারী সালেহ আহমেদ  কলেজ ও মহিলা কলেজের শিক্ষার্থীরা নোয়াখালীকে প্রশাসনিক বিভাগের দাবিতে মিছিলে আর স্লোগানে সমগ্র শহরকে প্রকম্পিত করে তোলেন। নোয়াখালী বিভাগ বাস্তবায়নে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হস্তক্ষেপ চেয়েছে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ ও সম্মিলিত নোয়াখালীবাসী ।

মানববন্ধনে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ জানান, ঐতিহ্যবাহী এই জেলাটি  বাংলাদেশের জাতীয় অর্থনীতির শতকরা ৩৫ ভাগ নিয়ন্ত্রণ করে । এছাড়াও ৭ লক্ষাধিক প্রবাসী অধ্যুষ্যিত এই জেলার প্রবাসীদের রেমিট্যান্সে জাতীয় অর্থনীতির চাকা সচল রয়েছে। সবদিক বিবেচনায় জাতির শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ রুহুল আমিনসহ জ্ঞানী-গুনীর জেলা নোয়াখালীই ৯ম প্রশাসনিক বিভাগের যোগ্য দাবিদার। তাই মাননীয় প্রধান উপদেষ্টার কাছে ঢাকা থেকে মাত্র ৮০কি.মি দূরত্বের কুমিল্লায় নয় , ১৬০ কিমি: দূরত্বের স্বয়ংসম্পূর্ণ জেলা নোয়াখালীকেই বিভাগ হিসেবে ঘোষণা ও বাস্তবায়ন চায় বৃহত্তর নোয়াখালীর ১ কোটি মানুষ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ