বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

‘এতায়াতী জামাত কোন মহল্লায় প্রবেশ করতে পারবে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
কিশোরগঞ্জে বিক্ষোভ সমাবেশ

কিশোরগঞ্জ শহর প্রতিনিধি:

টঙ্গী ইজতেমাহ ময়দানে এতায়াতী সন্ত্রাসী কতৃক নির্মমভাবে আক্রমণ ও শহীদ করার প্রতিবাদে নানশ্রী এলাকাবাসী, সাবেক ছাত্র ও আলেম ওলামাদের আয়োজনে আজ অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ মিছিল।

বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন নানশ্রী নূরুসসুন্নাহ মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শায়েখ ওয়ালী উল্লাহ সাহেব। এছাড়াও মাওলানা ওমর ফারুক হানাফী, মাওলানা মামুনুর রশীদ, মাওলানা শরীফুল ইসলাম, মাওলানা আবুজর ,ডা: ইমদাদুল হক মিলন।

সভাপতির বক্তব্যে পরিত্রাণ ব্লাড এসোসিয়েশন  এর সম্পাদক ও বিক্ষোভ মিছিল বাস্তবায়ন কমিটির আহবায়ক এস এম কাউছার রহমান তার বক্তব্য বিভিন্ন দাবি তুলে ধরেন। দাবীসমূহ হলো

১) এতায়াতী সন্ত্রাসীদের নিষিদ্ধ ঘোষণা করতে হবে।

২) এতায়াতী জামাত কোন মহল্লায় প্রবেশ করতে পারবে না।

৩) হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে।

৪) সাদ সাহেবকে বাংলা জমিনে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।

৫) খুনের শাস্তি সর্বোচ্চ ফাঁসির রায় কার্যকর করতে হবে।

মাওলানা শায়েখ ওয়ালী উল্লাহ সাহেব তার বক্তব্যে বলেন, টঙ্গী মাঠে চার জন শহীদ ও অনেকে আহত। আহত হয়েছেন আমাদের রুহুল আমিন ডিপ্লোমা স্যার। এটার সঠিক তদন্ত করে সঠিক বিচার ও সাদপন্থিদের আজীবনের নিষিদ্ধ ঘোষনা করতে হবে।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন: হাফেজ লুৎফর রহমান, জনাব রুহুল আমিন,সুমন মিছবাহ,সাকিব আল হাসান, সাব্বির অর্নব,আরাফাত আহমেদ, শীশ আহমেদ, আবু হানিফসহ নানশ্রী স্কুল এন্ড কলেজের সাবেক ছাত্রবৃন্দ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ