বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাদের গুপ্তহত্যায় নড়াইলে মশাল মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নড়াইল প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গুপ্তহত্যার প্রতিবাদে নড়াইলে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির নড়াইল জেলা শাখার আয়োজনে শুক্রবার সন্ধ্যায় শহরের পুরাতন বাস টার্মিনাল থেকে মিছিলটি শুরু হয়ে জেলা হাসপাতাল চত্বর প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাবেশ হয়।

সংগঠনটির জেলা শাখার আহবায়ক রাফায়েতুল হক তমালের সভাপতিত্বে ও সদস্য সচিব শাফায়াত উল্লাহর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন- যুগ্ম আহবায়ক তুহিন মোল্যা, বিএম আকাশ ও সংগঠক মিনহাজুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন- যুগ্ম-আহবায়ক আশরাফুল আলম, নীরব আহমেদ নওয়াব, যুগ্ম সদস্য সচিব আব্দুর রহমান মেহেদী, আমিরুল ইসলাম রানা, মুখপাত্র নুসরাত জাহান, রাশেদুল ইসলাম, সদস্য হাসিবুর রহমান, নাইম শিকদারসহ অনেকে।

গুপ্তহত্যাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করে ফাঁসির দাবি জানান বক্তারা। এছাড়া আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানান তারা।

সম্প্রতি দুর্বৃত্তদের হাতে নিহত হয়েছেন- আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে (এআইইউবি) শিক্ষার্থী ওয়াজেদ সীমান্ত ও ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী তাজবির হোসেন শিহানসহ তিনজন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ