বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

ট্রাকসহ তুরাগে টঙ্গীর বেইলি সেতু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের ওপর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বেইলি সেতুটি ভেঙে পড়েছে। এসময় একটি ট্রাক নদে পড়ে যায়। এ ঘটনায় ময়মনসিংহগামী সব যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শনিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, টঙ্গীর তুরাগ নদের ওপর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ময়মনসিংহগামী বেইলি সেতু ভেঙে তুরাগ নদে পড়ে গেছে। এ সময় সেতুর ওপর একটি ট্রাক দুর্ঘটনার শিকার হয়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। সেতুটি ভেঙে পড়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আব্দুল্লাহপুর থেকে টঙ্গী স্টেশন রোড পর্যন্ত ময়মনসিংহগামী লেনে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ওই লেনের যানবাহন কামারপাড়া রোড হয়ে চলাচল করছে। এছাড়া ঢাকাগামী যানবাহন ফ্লাইওভারের ওপর দিয়ে দুই লেনে যানবাহন চলাচল করছে।

গাজীপুর মেট্রোপলিটনের সহকারী  কমিশনার (এসি/ট্রাফিক-দক্ষিণ) মো. লিয়াকত আকবর গণমাধ্যমকে জানান, টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নিচ দিয়ে দুই লেনে দুইটি ব্রিজ ও একটি ফ্লাইওভার রয়েছে। নিচের দুইটি ব্রিজের মধ্যে ময়মনসিংহগামী বেইলি ব্রিজটি তুরাগ নদে ভেঙে পড়ে। এ সময় একটি ট্রাক দুর্ঘটনায় পড়ে, তবে এতে কোনো হতাহত হয়নি। এই সড়কের ফ্লাইওভার ও কামারপাড়া সড়ক ব্যবহার করে যানবাহন ময়মনসিংহ দিকে যাচ্ছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ