বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

জুমার আজান দিতে যাওয়ার সময় মাইক্রোবাসের ধাক্কায় ইমামের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুমার আজান দিতে যাওয়ার সময় মাইক্রোবাসের ধাক্কায় ইমামের মৃত্যু ঘটেছে। ঘটনাটি ময়মনসিংহের তারাকান্দার। নিহত ইমামের নাম মাওলানা সাইন উদ্দিন। মাওলানা সাইন উদ্দিন উপজেলার ফরিদপুর গ্রামের মেহের আলীর ছেলে। তিনি কাকুরা জামে মসজিদের ইমাম ছিলেন।

আজ শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে জুমার আজান দেওয়ার জন্য মসজিদে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দুপুরে জুমার নামাজের আজান দেওয়ার জন্য মসজিদে যাচ্ছিলেন মাওলানা সাইন উদ্দিন। পথে পেছন থেকে তারাকান্দাগামী একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। জনতা চালকসহ গাড়িটি আটক করে পুলিশে দিয়েছেন।

তারাকান্দা থানার ওসি টিপু সুলতান জানান, আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হন্তান্তর করা হয়েছে। চালক আটক রয়েছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ