বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

৬০ বোতল ভারতীয় মদসহ একজন গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শেরপুর প্রতিনিধি

শেরপুরের ঝিনাইগাতীতে ৬০ বোতল ভারতীয় মদসহ খোরশেদ আলম (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার গৌরিপুর ইউনিয়নের তালতলা দুধনই এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক খোরশেদ আলম দুধনই গ্রামের আব্দুল আজিজের ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে উপজেলার দুধনই এলাকায় খোরশেদ আলমের নেতৃত্বে কতিপয় মাদক কারবারি মাদক পাচার করছিল এমন গোপন সংবাদে পুলিশ অভিযান চালায়।

ওই সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে মাদক পাচারকারীরা দৌড়ে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে ৬০ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদসহ পুলিশের হাতে আটক হয় খোরশেদ আলম। ওই সময় আরও ৩ মাদক পাচারকারী পালিয়ে যায়। ওই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ওসি আল আমিন বলেন, গ্রেফতার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ