বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

বগুড়ার সাবেক এমপি রাগেবুল নেত্রকোনায় গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়া-৬ আসনের সাবেক এমপি ও বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  রাগেবুল আহসান রিপুকে নেত্রকোনার মোহনগঞ্জ পৌর এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার গভীর রাতে র‌্যাব-১৪ একটি দল তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে বগুড়ায় বিভিন্ন থানায় হত্যাসহ মোট ১৩টি মামলা রয়েছে।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল মুনীম ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।

দীর্ঘদিন ধরে তিনি আইনের চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিলেন। তবে র‌্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

র‌্যাব-১৪ এর সদস্যরা তাকে মোহনগঞ্জ থেকে গ্রেপ্তারের পর নেত্রকোনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছে। এরপর তাকে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে।

র‌্যাব  জানিয়েছেন, রিপুর বিরুদ্ধে থাকা প্রতিটি মামলার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, ২০২৩ সালে অনুষ্ঠিত বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বিজয়ী হয়ে এমপি নির্বাচিত হন তিনি। ৫ আগস্ট শেখ হাসিনার  পদত্যাগের পরপরই পরিবারসহ আত্মগোপনে ছিলেন তিনি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ