বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

চলে গেলেন বদলগাছীর সিনিয়র সাংবাদিক আবু সাঈদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নওগাঁ প্রতিনিধি

জেলার বদলগাছী উপজেলার সিনিয়র সাংবাদিক আবু সাঈদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তিনি বদলগাছী উপজেলার চাংলা গ্রামের মৃত আফসার আলীর ছেলে।

বিকেল ৩টার দিকে আবু সাঈদ হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ জেনারেল হাসপাতালে নেয়া হলে বিকেল সাড়ে ৪টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি দীর্ঘদিন পরিবার নিয়ে উপজেলা সদরে বসবাস করতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি প্রতিষ্ঠালগ্ন থেকে দৈনিক আজকালের খবর পত্রিকায় বদলগাছী উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন।

তার মৃত্যুতে জেলা প্রেসক্লাব, জেলা সাংবাদিক ইউনিয়ন নওগাঁ এবং বদলগাছী প্রেস ক্লাব, সাংবাদিক সংস্থা বদলগাছীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। সেই সাথে শোকসন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ