রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কুরআনের হিফজ সম্পন্ন করায় আমানাহ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীকে সংবর্ধনা ভারতের আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু  ১০০ রাকাত নামাজ পড়িয়েও ‘হেদায়েত’ করা গেল না তাকে! জমিয়তের খাস কমিটির বৈঠক, ত্রাণ ফান্ডে সহযোগিতার আহ্বান ‘ইসলামি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে’ ইসলামী আন্দোলনের লালমনিরহাট জেলা সম্মেলন অনুষ্ঠিত ‘জুলাই চেতনার কথা বলে ক্যাম্পাসে সন্ত্রাস চালানো দ্বিচারিতা’ বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের

নতুন বাংলাদেশে আর কোন বৈষম্য সহ্য করা হবে না: ভোলা পুলিশ সুপার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসনাইন আহমেদ হাওলাদার, ভোলা

ভোলার বোরহানউদ্দিন থানার আয়োজনে সর্বসাধারণের মতামত, সমস্যা ও জনগণের নিরাপত্তা এবং জনগনের দ্বারপ্রান্তে পুলিশি সেবা পৌঁছে দিতে পুলিশের সঙ্গে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ডিসেম্বর) বিকালে উপজেলার হাসান নগর ইউনিয়নের জনসাধারণের অংশগ্রহণে মির্জাকালু মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।

বোরহানউদ্দিন থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সিদ্দিকুর রহমান এর সভাপতিত্বে ও ইন্সপেক্টর তদন্ত মো. রিপনের পরিচালনায় ইউনিয়ন জামাতে ইসলামির আমীর মাও. তৈয়ব হোসাইনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) বাবুল আক্তার।

 

আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিভিন্ন সমস্যা-সমাধান সম্পর্কে উন্মুক্ত মতামত তুলে ধরেন সুশীল সমাজের ব্যক্তিবর্গ, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, নতুন বাংলাদেশে আর কোন বৈষম্য থাকবে না এবং আর কোন অন্যায় সহ্য করবো না। হাসান নগরে কোন মাদক, জুয়া, চাঁদাবাজ, দখলবাজ, ইভটিজার, কিশোরগ্যাং থাকবে না এবং সকল অপরাধ নিয়ন্ত্রণে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ  হতে হবে। যেকোন অপরাধ দমনে ফাঁড়ি ইনচার্জ, থানা ইনচার্জ অথবা এসপি বরাবর অভিযোগ করার পরামর্শ দেন তিনি। এসময় তিনি তার ব্যক্তিগত ফোন নম্বরটি উন্মুক্ত করে দিয়ে যেকোনো অপরাধ সম্পর্কিত তথ্য গোপনে ধারণ করে (হোয়াটসঅ্যাপে) পাঠানোরও অনুরোধ করেন।

এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ খোকা চৌধুরী, শান্তু চৌধুরী, ইউনিয়ন বিএনপি সভাপতি বাবর চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান জসিমউদদীন চৌধুরী, টবগী যুবদলের আহ্বায়ক সোহরাব হোসেন, মির্জাকালু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, হাসান নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আজম চৌধুরী, বিএনপি নেতা সায়েদ হাওলাদার, গোলাম মাওলা হাওলাদার, যুবদলের আহ্বায়ক আজাদ ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক আঃ মান্নান সিকদার, স্বেচ্ছাসেবকদল আহ্বায়ক রিয়াদ সর্দার, সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহমান মাতব্বর, ছাত্রদল সভাপতি নাঈম চৌধুরী সম্পাদক রাসলে ভূঁইয়া, সাগর ভূঁইয়া প্রমুখ।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ