রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইফার ৬৯ একর বেদখলি জমি ১৫ দিনের মধ্যে উদ্ধারের সুপারিশ খিদমাহ হাসপাতালে হজযাত্রীদের জন্য বিশেষ ছাড় দলীয় স্বার্থের কারণে সংস্কার ও বিচার নিশ্চিত হয়নি: পীর সাহেব চরমোনাই ৭ দলীয় ঐক্য না হলে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেবে খেলাফত আন্দোলন গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে সহযোগিতা নয়: আমিরে মজলিস ‘ইসলামি আদর্শে উজ্জীবিত হয়ে যোগ্য নেতৃত্ব গড়তে হবে’ মাওলানা ফজলুর রহমানের বাড়ি সিলগালায় ক্ষুব্ধ মুফতি তাকী উসমানী বিশ্বজুড়ে আলোচনায় 'রিজালুল ফজর', বাড়ছে জনপ্রিয়তা বুলডোজার আতঙ্কে পানির দামে জমি বিক্রি করছেন আসামের মুসলিমরা! আফগান নারীদের নাম নিয়ে আলোচিত প্রতিবেদনের ব্যাখ্যা দিলেন সাংবাদিক

বগুড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিজয় দিবস উদযাপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বগুড়া প্রতিনিধি

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া জেলা শাখার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকাল ৪টা জেলার শাজাহানপুর উপজেলার আল্লামা ফকির আব্দুর রহমান মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের জেলা সভাপতি মনজুরুল ইসলাম রাজুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য গোলাম রব্বানী।

জেলা সেক্রেটারি আতাউর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন, শাজাহানপুর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা আব্দুর রহমান, মাওলানা শহিদুল ইসলাম, জেলা সহ-সভাপতি শাহাদাত হোসেন, শাজাহানপুর উপজেলা শাখার উপদেষ্টা হাফেজ মোখলেছুর রহমান মুকুল, জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম তারেক, উপজেলা শাখার উপদেষ্টা মাওলানা কাওছার আলী, জেলা শাখার অফিস সম্পাদক আবু সাঈদ প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ