বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

নড়াইলে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নড়াইল প্রতিনিধি

নড়াইলে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হবখালী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে রোববার বিকেলে সদর উপজেলার সিঙ্গিয়া বাজার এলাকায় এ সভা হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন- জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু।

তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন। বিনা কারণে নাশকতার মিথ্যা মামলা দিয়ে পুলিশ রিমান্ডে নিয়েছে। রিমান্ডে চোখ বেঁধে অমানবিক নির্যাতন করেছে। পানি চাইলে প্রস্রাব পান করতে দিয়েছে। হকিস্টিক দিয়ে মেরেছে। আল্লাহর সাহায্য চাইলে তারা বলতো- কোথায় তোদের আল্লাহ ! জামায়াতের অসংখ্য মা-বোনদের ওপর নির্যাতন করেছে। ছয় মাসের অন্তঃসন্ত্বা বোন খাদিজাকে একটানা পাঁচ ঘণ্টা থানার মধ্যে দাঁড়িয়ে রাখা হয়েছিল। তার ওপর অমানবিক নির্যাতন করা হয়েছে। নড়াইল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইমরুল কায়েসকে বিনা কারণে ক্রসফায়ারে হত্যা করেছে।

আতাউর রহমান বাচ্চু আরো বলেন, জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা যে কোনো দুর্যোগে বা সংকটে মানুষের পাশে দাঁড়িয়ে থাকেন। সবচেয়ে সাহায্য ও মানবিক কাজ করে থাকেন। অনেকে প্রশ্ন করেন, জামায়াতে ইসলামীর অর্থের উৎস কোথায় ? তাদের বলব, জামায়াতে এসে দেখে যান অর্থের উৎস কী? কীভাবে আমরা সাহায্য করে থাকি। আমাদের প্রতিটি নেতাকর্মীই অর্থের উৎস। মানবিকতার উৎকৃষ্ট উদাহরণ। আমাদের নেতাকর্মীরা নিজেদের জন্য, সন্তানদের জন্য কম খরচ করে; বিভিন্ন উৎসবে নতুন পোশাক কম ব্যবহার করে অন্যদের সাহায্যে এগিয়ে আসেন। এছাড়া জামায়াত ক্ষমতায় এলে পুরুষের পাশাপাশি মা-বোনেরা যথাযথ ইজ্জত নিয়ে চলাফেরা করতে পারবেন। তারা স্বাধীনভাবে কাজ করতে পারবেন।

হবখালী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আব্দুল কাদের পিন্টুর সভাপতিত্বে ও সেক্রেটারি নজরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন- জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি হবখালী ইউনিয়নের সন্তান শামসুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি ওবায়দুল্লাহ কায়সার, জেলা কর্মপরিষদ সদস্য হেমায়েতুল হক হিমু, সদর উপজেলার আমির আব্দুল্লাহ আল আমিন, সেক্রেটারি শরিফুল ইসলাম, সহকারী সেক্রেটারি আব্বাস আলী ও গাজী ময়নুল ইসলাম, জেলা যুব বিভাগের সেক্রেটারি আশিকুজ্জামান, হবখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার জামায়াতের নায়েবে আমির আব্দুল আহাদসহ অনেকে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ