রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৪ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কুরআনের হিফজ সম্পন্ন করায় আমানাহ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীকে সংবর্ধনা ভারতের আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু  ১০০ রাকাত নামাজ পড়িয়েও ‘হেদায়েত’ করা গেল না তাকে! জমিয়তের খাস কমিটির বৈঠক, ত্রাণ ফান্ডে সহযোগিতার আহ্বান ‘ইসলামি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে’ ইসলামী আন্দোলনের লালমনিরহাট জেলা সম্মেলন অনুষ্ঠিত ‘জুলাই চেতনার কথা বলে ক্যাম্পাসে সন্ত্রাস চালানো দ্বিচারিতা’ বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের

র‌্যাব পরিচয়ে শিক্ষার্থী অপহরণ, মুক্তিপণ নিতে এসে নারী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় র‌্যাব পরিচয়ে ফেরদৌস সরকার (২৫) নামে এক শিক্ষার্থীকে অপহরণ করা হয়েছে। শুক্রবার রাত আড়াইটায় শহরের জহুরুল নগর এলাকার একটি ছাত্রাবাস থেকে র‌্যাবের পোশাক পরে আসা কয়েকজন তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এ ঘটনায় পুলিশ নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় মুক্তিপণের টাকা নিতে আসা এক নারীকে আটক করেছে।

অপহৃত ওই শিক্ষার্থীকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করেছে নরসিংদী জেলার মাধবদী থানা পুলিশ।

 রবিবার দুপুর দেড়টায় বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার এ তথ্য নিশ্চিত করেন। বলেন, অপহৃত শিক্ষার্থী ফেরদৌস সরকার বগুড়া সরকারি শাহ সুলতান কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্র। সে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই গ্রামের হাবিল সরকারের ছেলে।

ফেরদৌসের পরিবারের সদস্যরা জানান, শুক্রবার রাত আড়াইটার দিকে একটি মাইক্রোবাস যোগে আসা র‌্যাবের পোশাক পরা কয়েকজন ছাত্রবাস থেকে ফেরদৌসকে ডেকে বের করে। এরপর তাকে মারধর করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। শনিবার সকালে আমাদের কাছে ফোন করে সাত লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। দুপুর পর্যন্ত তারা বিভিন্ন নাম্বারে বিকাশ এবং নগদের মাধ্যমে তিন লক্ষ টাকা হাতিয়ে নেয়। কিন্তু তারপরেও ফেরদৌসকে মুক্তি না দিয়ে আরো টাকা দাবি করতে থাকে। পরে বিষয়টি বগুড়া জেলা পুলিশকে জানালে পুলিশ তৎপরতা শুরু করে। বিকেল ৫টার দিকে নারায়ণগঞ্জের বন্দর থানা পুলিশ বিকাশে টাকা নিতে আসা এক নারীকে আটক করে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার আরো জানান, অপহরণের ঘটনায় ফেরদৌসের স্ত্রী মাহবুবা বেগম বাদী হয়ে শনিবার সন্ধ্যায় বগুড়া সদর থানায় মামলা করেন। নারায়ণগঞ্জে আটক নারী এবং নরসিংদীর মাধবদী থেকে অপহৃত ফেরসৌসকে বগুড়ায় নিয়ে আসার পর বিস্তারিত জানা যাবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ