রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৪ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কুরআনের হিফজ সম্পন্ন করায় আমানাহ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীকে সংবর্ধনা ভারতের আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু  ১০০ রাকাত নামাজ পড়িয়েও ‘হেদায়েত’ করা গেল না তাকে! জমিয়তের খাস কমিটির বৈঠক, ত্রাণ ফান্ডে সহযোগিতার আহ্বান ‘ইসলামি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে’ ইসলামী আন্দোলনের লালমনিরহাট জেলা সম্মেলন অনুষ্ঠিত ‘জুলাই চেতনার কথা বলে ক্যাম্পাসে সন্ত্রাস চালানো দ্বিচারিতা’ বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নবাবগঞ্জে আলোচনা সভা ও ক্রীড়া প্রতিযোগিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আর কে ওসমান আলী, নবাবগঞ্জ

দিনাজপুরের নবাবগঞ্জে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা এবং ফ্যামিলি অ্যাওয়ার্ড, আন্ত:স্কুল মানসাঙ্ক (গণিত) ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ১৪ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলার বড় মাগুরার প্লাস পয়েন্ট মডেল স্কুলের মাঠে এই আলোচনা সভা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা  অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্লাস পয়েন্ট মডেল স্কুলের পরিচালক এ.টি.এম শামসুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাবগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার শাফিউল আলম।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুরের জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ২ নং বিনোদনগর ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম ফতেহ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহ আলম, নবাবগঞ্জ সরকারি পাইলট স্কুলের সহকারী শিক্ষক আনিসুর রহমান, নবাবগঞ্জ উপজেলা মডেল সরকারি প্রাইমারি স্কুলের  সহকারী শিক্ষক শাহজাহান ছিদ্দিক, সাংবাদিক আতিকুল ইসলাম, প্লাস পয়েন্ট মডেল স্কুলের অদ্যক্ষ নবাব আলী প্রমুখ।

আলোচনা সভা শেষে  প্লাস পয়েন্ট মডেল স্কুলের ছাত্র- ছাত্রীদের মাঝে অতিথিরা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ