রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৪ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কুরআনের হিফজ সম্পন্ন করায় আমানাহ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীকে সংবর্ধনা ভারতের আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু  ১০০ রাকাত নামাজ পড়িয়েও ‘হেদায়েত’ করা গেল না তাকে! জমিয়তের খাস কমিটির বৈঠক, ত্রাণ ফান্ডে সহযোগিতার আহ্বান ‘ইসলামি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে’ ইসলামী আন্দোলনের লালমনিরহাট জেলা সম্মেলন অনুষ্ঠিত ‘জুলাই চেতনার কথা বলে ক্যাম্পাসে সন্ত্রাস চালানো দ্বিচারিতা’ বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের

শেরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শেরপুর প্রতিনিধি

শেরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় ‘শহিদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য শীর্ষক’আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

তিনি বলেন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বিজয়ের ঠিক আগ মুহূর্তে আজকের এই দিনে বাঙালিকে মেধাশূন্য করতেই জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজা জেসমিনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন- পৌর প্রশাসক (উপসচিব) তোফায়েল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনিরুল হাসান, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী, জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট রাকিবুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন প্রমুখ।

এ সময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও অন্যান্য সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় শহীদ বুদ্ধিজীবীদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ