রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৪ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কুরআনের হিফজ সম্পন্ন করায় আমানাহ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীকে সংবর্ধনা ভারতের আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু  ১০০ রাকাত নামাজ পড়িয়েও ‘হেদায়েত’ করা গেল না তাকে! জমিয়তের খাস কমিটির বৈঠক, ত্রাণ ফান্ডে সহযোগিতার আহ্বান ‘ইসলামি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে’ ইসলামী আন্দোলনের লালমনিরহাট জেলা সম্মেলন অনুষ্ঠিত ‘জুলাই চেতনার কথা বলে ক্যাম্পাসে সন্ত্রাস চালানো দ্বিচারিতা’ বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নড়াইল প্রতিনিধি

নড়াইল সদরের সিঙ্গাশোলপুর ইউনিয়নের নলদীরচর এলাকায় চন্দ্রা কুঞ্জতে কবি বিপুল বিশ্বাসসহ এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। নড়াইল কবিতা আসরের উদ্যোগে শুক্রবার বিকেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গোবরা মিত্র মহাবিদ্যালয়ের ইতিহাস বিভাগের জেষ্ঠ্য প্রভাষক রবীন্দ্রনাথ অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি ব্রজলাল (বিএল) কলেজের ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত বিভাগীয় প্রধান অধ্যাপক ইকবাল হোসেন।

নড়াইল কবিতা আসরের প্রচার সম্পাদক এসকে সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-চিত্রশিল্পী বলদেব অধিকারী, মাগুরার বেরইল নাজির আহমেদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ধ্রুব দাম, এসএম সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জি, নড়াইল পৌরসভার সাবেক কমিশনার কল্যাণ মুখার্জি, আগদিয়া-শিমুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নড়াইল কবিতা আসরের সম্পাদক আহাদ আলী মোল্যা, হাতিয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিশোর গোস্বামী, চিত্রশিল্পী সুকুমার বাগচীসহ অনেকে।

এছাড়া অনুভূতি ব্যক্ত করেন সংবর্ধিত কবি বিপুল বিশ্বাস এবং মানপত্র পাঠ করেন সহকারী অধ্যাপক ধ্রুব দাম।

অনুষ্ঠানে আবৃত্তি করেন- কবি যাযাবর মুনির, নড়াইল কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক কবি উজির আলী, ইসলামাবাদ দাখিল মাদরাসার শিক্ষক কবি টিপু সুলতান, চন্দ্রকথা সাহিত্য পত্রিকার প্রকাশক ও সম্পাদক কবি সবুজ সুলতান এবং পিবিএম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কবি মিজানুর রহমান।

নড়াইল সদরের কলোড়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামের সন্তান কবি বিপুল বিশ্বাস দীর্ঘদিন ধরে সাহিত্য সাধনা করে যাচ্ছেন। এ পর্যন্ত তিনটি কবিতার বই প্রকাশিত হয়েছে। ভক্তরা তাকে ‌'গাঁয়ের কবি' বলেন। তবে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক ইকবাল হোসেন বিপুল বিশ্বাসকে 'মানবতার কবি' হিসেবে অভিহিত করেন।

প্রধান অতিথি বলেন, বিপুল বিশ্বাসের কবিতা পড়লে তার মধ্যে মানবতার বিষয়টি বেশি ফুটে উঠে। তাই আজ থেকে তাকে মানবতার কবি হিসেবে মূল্যায়ন করতে চাই।

এদিকে, ২০২৪ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত ১৩ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। সংবর্ধিত ছাত্রছাত্রীরা তাদের সাফল্য ধরে রেখে ভবিষ্যতেও ভালো ফলাফলের প্রত্যাশা ব্যক্ত করেন। দেশের কল্যাণে কাজ করতে চান তারা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ