বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

পাগড়ী পেলেন লামা মডেল মাদরাসার ১০ হাফেজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম. মিজানুর রহমান, বান্দরবান

বান্দরবানের লামা পৌর শহরে প্রতিষ্ঠিত জেনারেল শিক্ষার সমন্বয়ে সম্পূর্ণ আবাসিক হিফজখানা দারুল কোরআন মডেল মাদরাসার (১ম হিফজ সমাপন এওয়ার্ড সম্মাননা) ১০জন শিক্ষার্থী পবিত্র কোরআনের হাফেজ হয়েছেন।

বুধবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার সময় লামা বাজার চৌরাস্তা মোড়ে আয়োজিত ১ম দস্তারবন্দী ও বার্ষিক ইসলামী মহাসম্মেলনে নতুন পবিত্র কোরআনের হাফেজদেরকে পাগড়ী প্রদান ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

প্রধান মেহমান হিসেবে উপস্থিত থেকে ফারেগিন ছাত্রদের পাগড়ী পরিয়ে দেন ঢাকা মুহাম্মদপুর হাজী মফিজুর রহমান ট্রাস্ট জামে মসজিদের খতিব মাও. গাজী সানাউল্লাহ রহমানী, উস্তাজুল হুফ্ফাজ হাফেজ মোহাম্মদ আলী, চিরিঙ্গা মাদরাসার সাবেক উস্তাজ মাও. আব্দু রশিদ, লামা উপজেলা জামে মসজিদের খতিব ও ইমাম মাও. আজিজুল হক, লামা পৌর সাবেক মেয়র মো. আমির হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. তাহের মিয়া, লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদুল ইসলাম, সাংবাদিক মো. কামরুজ্জামান, কামাল উদ্দীন ও সাবেক কাউন্সিলর মো. সাইফুদ্দীন প্রমুখ।

এ বছর নবাগত পাগড়ী প্রাপ্ত ১০জন হাফেজরা হলেন, লামা বাজার পাড়া মাও. শামসুদ্দোহার ছেলে হাফেজ মো. হাসিব আল হাসান, রুপসী পাড়া ২নং ওয়ার্ড হাফেজ পাড়া আক্তার হুসেনের ছেলে হাফেজ মোহাম্মদ সাকিবুল ইসলাম ইয়াছিন, পৌর কলেজ পাড়া মো. শাহরাজ উদ্দীনের ছেলে হাফেজ মো. হাফিজুর রহমান রাফি, পৌর নয়া পাড়া মো. নাসির উদ্দীনের ছেলে হাফেজ মো. আহসানুল কবির সায়ন, মধুঝিরি বড় নূনারবিল পাড়া জামাল আবু নাসের টিটুর ছেলে হাফেজ মো. আবু রাহিন, পৌর চাম্পাতলী মো. আব্দুল খালেকের ছেলে হাফেজ মো. সুলতানুল মুবিন সুরাইম, মানিকপুর চাঁদপাড়া মো. নাজিম উদ্দীনের ছেলে হাফেজ মো. হাবিব উল্লাহ, পৌর নয়া পাড়া মো. ইব্রাহীমের ছেলে হাফেজ মোহাম্মদ হুসাইন, পৌর টি.টি.এন্ড.ডি.সি'র মো. আব্দুল হামিদের ছেলে হাফেজ মো. আরফাত হোসেন, বমু বিলছড়ি পশ্চিম পাড়া আব্দুল মন্নানের ছেলে হাফেজ মো. তামিমুল ইসলাম।

এ বছর হিফজ সম্পন্ন করা পাগড়ী প্রাপ্ত ১০ জন শিক্ষার্থীরা যাদের পরশে আল কোরআনের হাফেজ হলেন, তাঁরা হলেন হাফেজ মো. শাফায়েতুল ইসলাম, হাফেজ মো. এহসান মিয়া, হাফেজ মো. আরিফুল ইসলাম, হাফেজ মো. আব্দুল আজিজ ও ক্বারি মাও. মো. ইব্রাহীম ও মাও. মো. ওবাইদুল্লাহ।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ