বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

শহীদ আবু সাঈদ হত্যা মামলার আসামিদের গ্রেফতার দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রংপুর ব্যুরো

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত শহীদ আবু সাঈদ হত্যা মামলার আসামিদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শহীদ আবু সাঈদের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য দেন- সমন্বয়ক শামসুর রহমান সুমন, রাকিব মুরাদ, রহমত আলী, ফাহিম ইয়ালমিন, আশিকুজ্জামান জয়, জাহিদ হাসান জয় প্রমুখ।

এসময় ইংরেজি বিভাগের শিক্ষার্থী সুমন সরকার বলেন, আবু সাঈদ হত্যার চার মাস পার হলেও মামলার এজাহারভুক্ত ছাত্রলীগের ৮৪ জনের মধ্যে কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। সাবেক প্রক্টরকে গ্রেফতার করলেও আবু সাঈদ হত্যার সাথে সরাসরি জড়িত লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মন্ডল আসাদ ও গণিত বিভাগের শিক্ষক মশিউর রহমানকে গ্রেফতার করতে পারেনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রহমত আলী বলেন, আবু সাঈদ হত্যায় জড়িতদের পুলিশ দ্রুত সময়ে গ্রেফতার না করলে ছাত্র-জনতা রংপুরের পুলিশকে মেনে নেবে না। আমরা পুলিশের উদ্দেশে বলতে চাই, সন্ত্রাসীদের গ্রেফতার করা না হলে রংপুরের মাটিতে কোনো পুলিশের জায়গা হবে না।

রংপুরে তাদের অবাঞ্ছিত ঘোষণা করা হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বাংলা বিভাগের শিক্ষার্থী শামসুর রহমান সুমন বলেন, মানববন্ধন থেকে হুঁশিয়ারি করে দিতে চাই, দ্রুত সময়ে আসামিদের গ্রেফতার করা না হলে পুলিশের বিরুদ্ধে কঠোর কর্মসূচি দেবে সাধারণ শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাকিব বলেন, ফ্যাসিস্ট সরকারের অনুগতরা পুলিশ প্রশাসনে বহাল থাকায় আসামিরা এখনো ধরা ছোঁয়ার বাইরে থেকে গেছে। আবু সাঈদ হত্যার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যারা জড়িত তাদেরও আইনের আওতায় আনতে হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ