বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ৬টা থেকে দ্বিতীয় দফায় ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।

জেলা পুলিশ কন্ট্রোল রুমের তথ্যমতে, বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৩০ মিনিট হতে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পেলে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।

পরে শুক্রবার সকাল ৬টা ১০ মিনিটে  আবার ফেরি চলাচল স্বাভাবিক করা হয়। ২০ মিনিট ফেরি চলাচল স্বাভাবিক থাকার পর সকাল ৬টা ৩০ মিনিট থেকে পুনরায় ফেরি চলাচলা বন্ধ  রয়েছে।

ফেরি চলাচল বন্ধ থাকার কারণে দৌলতদিয়া ঘাট প্রান্তে ফেরি পারের অপেক্ষায় রয়েছে শতাধিক ছোটবড় যানবাহন। তবে ফেরি চলাচল শুরু হলে সিরিয়ালের এসব যানবাহনগুলোকে পারাপার করা হবে বলে জানান বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

এর আগে, বুধবার (১১ ডিসেম্বর) মধ্যরাত থেকেই কুয়াশার কারণে এ নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। রাত ২টার পর থেকে কুয়াশা তীব্র আকার ধারণ করলে চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। পরে রাত ৩টার দিকে দুর্ঘটনা এড়াতে নৌরুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে ঘাট কর্তৃপক্ষ।

পরে বৃহস্পতিবার সকাল ১০টা ১০ মিনিট থেকে নদীতে কুয়াশার তীব্রতা কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ