বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

ভারতে সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা, ভাঙ্চুর, জাতীয় পতাকা অবমাননা এবং অবৈধ আগ্রাসনের বিরুদ্ধে বগুড়ায় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় শহরের সাতমাথায় অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটি এ বিক্ষোভ করে।

বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটি জেলা শাখার সভাপতি সার্জেন্ট (অব.) ফারুক আহম্মেদ, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সৈনিক (অব.) মো. সাজেদুর রহমান মোহন, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কল্যাণ সোসাইটি বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক লেন্স কর্পোরাল (অব.) রানা সরকার, সিনিয়র ওয়ারেন্ট কর্মকর্তা মোহাম্মদ রবিউল হাসান, সার্জেন্ট মোঃ রেজাউল ইসলাম, সার্জেন্ট আবুল কালাম প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে তারা বলেন, ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা, ভাঙচুর ও জাতীয় পতাকা অবমাননা কিছুতেই মেনে নেয়া যায় না। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ