রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইফার ৬৯ একর বেদখলি জমি ১৫ দিনের মধ্যে উদ্ধারের সুপারিশ খিদমাহ হাসপাতালে হজযাত্রীদের জন্য বিশেষ ছাড় দলীয় স্বার্থের কারণে সংস্কার ও বিচার নিশ্চিত হয়নি: পীর সাহেব চরমোনাই ৭ দলীয় ঐক্য না হলে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেবে খেলাফত আন্দোলন গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে সহযোগিতা নয়: আমিরে মজলিস ‘ইসলামি আদর্শে উজ্জীবিত হয়ে যোগ্য নেতৃত্ব গড়তে হবে’ মাওলানা ফজলুর রহমানের বাড়ি সিলগালায় ক্ষুব্ধ মুফতি তাকী উসমানী বিশ্বজুড়ে আলোচনায় 'রিজালুল ফজর', বাড়ছে জনপ্রিয়তা বুলডোজার আতঙ্কে পানির দামে জমি বিক্রি করছেন আসামের মুসলিমরা! আফগান নারীদের নাম নিয়ে আলোচিত প্রতিবেদনের ব্যাখ্যা দিলেন সাংবাদিক

‘রাষ্ট্র মেরামতে সব ধর্মের লোকজনের সহযোগিতা প্রয়োজন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বরিশাল ব্যুরো

‘রাষ্ট্রের মেরামত কাজের জন্য সব ধর্মের লোকজনের সহযোগিতার প্রয়োজন রয়েছে’ বলে সাম্প্রদায়িক শান্তি ও সম্প্রীতির মতবিনিময় সভায় মন্তব্য করেছেন বরিশালের পুলিশ সুপার বেলায়েত হোসেন। জেলার আগৈলঝাড়ায় উপজেলা ও পুলিশ প্রশাসনের উদ্যোগে বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া তানজিনের সভাপতিত্বে এ মতবিনিময় সভা হয়। এতে আগৈলঝাড়া উপজেলার সনাতন ধর্মাবলম্বী, মুসলিম, খ্রীষ্টান, সুশীল সমাজের লোকজন, রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ, ইমাম, সাংবাদিক, প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্প্রীতি সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার বেলায়েত হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- অতিরিক্ত পুলিশ সুপার শারমিন সুলতানা রাখি, আগৈলঝাড়া সেনাবাহিনী ক্যাম্পের ক্যাপ্টেন ইয়াসিন আরাফাত, আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অলিউল ইসলাম, গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউনুস আলী মিয়া, উপজেলা বিএনপির আহবায়ক কবির হোসেন তালুকদার, সদস্য সচিব মোল্লা বশির আহাম্মেদ পান্না, সাবেক উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আবুল হোসেন লান্টু, সাবেক সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান, উপজেলা বিএনপি যুগ্ম-আহবায়ক শাহ মোহাম্মাদ বখতিয়ার, জামায়াতের উপজেলা আমির অধ্যাপক আলাউদ্দিন মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মেহেদী হাসান রাসেল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি যতীন্দ্র নাথ মিস্ত্রী, সাধারণ সম্পাদক দিনেশ চন্দ্র হালদার, ইসকোনের পক্ষে শচিন্দ্র নাথ সরকার, সনাতন সম্প্রদায়ের পক্ষে ডা. অমুল্য রতন হালদার, খ্রীষ্টান সম্প্রদায়ের পক্ষে রেভারেন্ট বিপুল অধিকারী, ইমামদের পক্ষে মাওলানা ফজলুল হক প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ