বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

পতাকা বৈঠকের পর ভারতীয় গরু ফেরত দিলো বিজিবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের হিলি সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় একটি গরু মালিকের কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার দুপুর আড়াইটায় হিলি সীমান্তের মেইন পিলার ২৮৫/০৩ এস সংলগ্ন শূন্য রেখায় বিজিবি ও বিএসএফের সদস্যদের মধ্যে পতাকা বৈঠকে মাধ্যমে গরুটি ফেরত দেওয়া হয়।

এর আগে মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আসে গরুটি।

পতাকা বৈঠকে জয়পুরহাট-২০ বিজিবির পক্ষে নেতৃত্ব দেন হিলি বিজিবি সিপি ক্যাম্পের কমান্ডার শাহাদাৎ হোসেন ও বিএসএফের হিলি-১ ক্যাম্পের ইন্সপেক্টর শিবচারন।

হিলি বিজিবি সিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার শাহাদাৎ হোসেন বলেন, মঙ্গলবার সন্ধ্যায় ভারতীয় এক মালিকের গরু বাংলাদেশে প্রবেশ করে। পরে ভারতের পক্ষ থেকে গরুটি ফেরতে চেয়ে আবেদন করলে পতাকা বৈঠকের মাধ্যমে বুধবার দুপুরে ফেরত দেওয়া হয়। এসময় বিএসএফের সদস্য ও গরুর মালিক উপস্থিত ছিলেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ