বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

সোনার বারসহ কারবারি আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত দিয়ে পাচারের উদ্দেশে আনা পাঁচটি সোনার বারসহ এক চোরা কারবারিকে আটক করেছেন জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।

মঙ্গলবার সকালে বাগজানা এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা হিলিগামী বাসে তল্লাশি চালিয়ে সোনার বারগুলোসহ বাবুকে আটক করা হয়। আটক যুবক  মানিকগঞ্জ জেলার সিঙ্গাইল উপজেলার আজিমপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে।

জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রফিকুল ইসলাম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরের হিলিগামী অরিণ বাসে কয়েকজন যুবক সোনার বার নিয়ে  সীমান্ত এলাকায় আসছে। এমন সংবাদ পেয়ে  উপজেলার বাগজানা এলাকায় বাসের এক যাত্রীর আচরণ সন্দেহ হলে তার শরীর তল্লাশি করা হয়। অভিযানকালে অভিনব কায়দায় তার পায়ের জুতার ভেতর লুকিয়ে রাখা ৫ পিস সোনার বার উদ্ধার করা হয়। পরে সোনা চোরাচালান আইনে পাঁচবিবি থানায় মামলা করে বাবুকে হস্তান্তর করা হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ