রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইফার ৬৯ একর বেদখলি জমি ১৫ দিনের মধ্যে উদ্ধারের সুপারিশ খিদমাহ হাসপাতালে হজযাত্রীদের জন্য বিশেষ ছাড় দলীয় স্বার্থের কারণে সংস্কার ও বিচার নিশ্চিত হয়নি: পীর সাহেব চরমোনাই ৭ দলীয় ঐক্য না হলে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেবে খেলাফত আন্দোলন গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে সহযোগিতা নয়: আমিরে মজলিস ‘ইসলামি আদর্শে উজ্জীবিত হয়ে যোগ্য নেতৃত্ব গড়তে হবে’ মাওলানা ফজলুর রহমানের বাড়ি সিলগালায় ক্ষুব্ধ মুফতি তাকী উসমানী বিশ্বজুড়ে আলোচনায় 'রিজালুল ফজর', বাড়ছে জনপ্রিয়তা বুলডোজার আতঙ্কে পানির দামে জমি বিক্রি করছেন আসামের মুসলিমরা! আফগান নারীদের নাম নিয়ে আলোচিত প্রতিবেদনের ব্যাখ্যা দিলেন সাংবাদিক

দুর্গাপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাসউদুর রহমান ফকির, দুর্গাপুর

নেত্রকোনার দুর্গাপুরে কারিতাস এসডিডিবি প্রকল্পের আয়োজনে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলা শিল্পকলা একাডেমি হলরুমে ১৫ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে এসব বিতরণ করা হয়। 

এ উপলক্ষে কারিতাসের এ্যানিমেটর সারেন তজুর সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাভিদ রেজওয়ানুল কবীর।

বিশেষ অতিথি ছিলেন, প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, সাধারণ সম্পাদক মো. জামাল তালুকদার, সাংবাদিক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক রাজেশ গৌড়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পারভেজ হাসান, আইসিটি অফিসার সামিউল আলম শামীম, উপজেলা একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিনসহ আরো অনেকে।

শিক্ষা উপকরণের মধ্যে ছিলো স্কুল ব্যাগ, ছাতা, খাতা, জ্যামিতি বক্স ও কলম।

প্রধান অতিথি কারিতাসকে ধন্যবাদ জানান প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষাউপকরণ ও নগদ অর্থ দেয়ার জন্য। ভালোবাসা ও মানবিক আচরণের মাধ্যমে প্রতিবন্ধীদের পাশে দাড়িয়ে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

কারিতাস ২০১৬ সাল থেকে দুর্গাপুর উপজেলায় প্রতিবন্ধীদের উন্নয়নে কাজ করছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ