বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১৭ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি আগামীকাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ইন্দোনেশিয়ার হজের অপেক্ষমাণ তালিকায় ৪ লাখ ভুল তথ্য ‘মক্কা-মদিনার নিরাপত্তা সর্বাগ্রে, মধ্যপ্রাচ্যে চাই সংলাপ ও শান্তি’ বার্মিংহামে খেলাফত মজলিসের সিরাতুন্নবী সা. কনফারেন্স অনুষ্ঠিত হুথিদের আব্রাহার অনুসারী বলে মন্তব্য সৌদি গ্র্যান্ড মুফতির মক্কায় হামলা হলে পুরো মুসলিম বিশ্ব আক্রান্ত মনে করবে: মাওলানা ফজলুর রহমান অবশেষে ইসলামি বইমেলায় স্টল পেল লিটলম্যাগ কর্নার ২০২৭ সালে কোন এয়ালাইন্স কত হাজি বহন করবে, কোটা নির্ধারণ মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা

শেরপুরে সেনাসদস্য হত্যা মামলার আরও দুই আসামি গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শেরপুর প্রতিনিধি

শেরপুরে সেনাসদস্য ওয়াসিম আকরাম হত্যা মামলার অন্যতম দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে সদর উপজেলার সাজিপাড়া এলাকা ও সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার গোদনাইন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‍্যাব।

গ্রেফতারকৃতরা হচ্ছেন সদর উপজেলার চরশেরপুর নিজপাড়া এলাকার মৃত ইব্রাহিম মণ্ডলের ছেলে সমেজ উদ্দিন (৬০) ও একই গ্রামের মৃত সোহরাব আলীর ছেলে নাজিম উদ্দীন (৩৫)।

গ্রেফতারকৃতদের মঙ্গলবার বিকেলে সদর থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

 

র‍্যাব-১৪ সহকারী পুলিশ সুপার আব্দুল হাই চৌধুরী আজ মঙ্গলবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওইসব তথ্য নিশ্চিত করেছেন।

র‍্যাব জানায়, শেরপুর সদর উপজেলার চরশেরপুর নিজপাড়া এলাকার হাছেন আলীর ছেলে ওয়াসিম আকরাম (২৬) দীর্ঘ ছয় বছর ধরে সেনাবাহিনীর একজন সদস্য হিসেবে কর্মরত ছিলেন। ছয় মাস আগে শেরপুর শহরের বারাক পাড়ায় বিয়ে করেন তিনি। সম্প্রতি ছুটিতে এসে গত ২ ডিসেম্বর সকালে বাবার সাথে ধান কাটতে যান ওয়াসিম। ধান নিয়ে বাড়ি ফেরার পথে চরশেরপুর হাইস্কুল মাঠে জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে চাচাতো ভাই ও চাচারা মিলে ওয়াসিমকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। ওই ঘটনায় ওয়াসিমের ছোট ভাই জসিম উদ্দিন ৩৩ জনের বিরুদ্ধে শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ঘটনার পর র‍্যাব-১৪  ছায়াতদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে মাঠে নামে। এরই অংশ হিসেবে র‍্যাব শেরপুর সদর উপজেলার সাজিপাড়া এলাকা থেকে মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে ওয়াসিম হত্যা মামলার অন্যতম আসামি সমেজ উদ্দিনকে গ্রেফতার করে। অপরদিকে র‍্যাবের যৌথ আভিযানে গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ঢাকেশ্বরী বাসস্ট্যান্ডের গোদনাইন এলাকা থেকে নাজিম উদ্দীনকে গ্রেফতার করা হয়।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ