রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইফার ৬৯ একর বেদখলি জমি ১৫ দিনের মধ্যে উদ্ধারের সুপারিশ খিদমাহ হাসপাতালে হজযাত্রীদের জন্য বিশেষ ছাড় দলীয় স্বার্থের কারণে সংস্কার ও বিচার নিশ্চিত হয়নি: পীর সাহেব চরমোনাই ৭ দলীয় ঐক্য না হলে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেবে খেলাফত আন্দোলন গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে সহযোগিতা নয়: আমিরে মজলিস ‘ইসলামি আদর্শে উজ্জীবিত হয়ে যোগ্য নেতৃত্ব গড়তে হবে’ মাওলানা ফজলুর রহমানের বাড়ি সিলগালায় ক্ষুব্ধ মুফতি তাকী উসমানী বিশ্বজুড়ে আলোচনায় 'রিজালুল ফজর', বাড়ছে জনপ্রিয়তা বুলডোজার আতঙ্কে পানির দামে জমি বিক্রি করছেন আসামের মুসলিমরা! আফগান নারীদের নাম নিয়ে আলোচিত প্রতিবেদনের ব্যাখ্যা দিলেন সাংবাদিক

টেস্ট পরীক্ষার ফলাফল নিয়ে বিতণ্ডা, ৭ ছাত্রকে পেটালেন ছাত্রদল নেতা 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কবিরহাটে সাত এসএসসি পরীক্ষার্থীর ওপর হামলার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান হারুনের বিরুদ্ধে। 

সোমবার বেলা ১১টার দিকে উপজেলার ঘোষবাগ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কোম্পানীরহাট বাজারে এই হামলার ঘটনা ঘটে।

হামলার শিকার ছাত্ররা হলো- সালমান হোসেন (১৬), আব্দুল লতীফ অন্তর (১৭), ইমদাদুল হক মাহীম (১৬), আব্দুর রহীম (১৭), নাজমুল হক (১৭), রিয়াজ উদ্দিন সাইম (১৭) ও রিয়াজ (১৬)। তারা সবাই স্থানীয় কোম্পানীরহাট আবদুর রহিম উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার কথা রয়েছে। 

শিক্ষার্থীদের ওপর হামলার সত্যতা নিশ্চিত করেন আবদুর রহিম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও কোম্পানীরহাট বাজার পরিচালনা কমিটির সভাপতি নুরুল হুদা।

হামলার শিকার শিক্ষার্থী সালমান হোসেন অভিযোগ করে জানায়, আমরা সাতজন শিক্ষার্থী এসএসসির নির্বাচনী পরীক্ষায় (টেস্ট পরীক্ষা) ফেল করি।  এ জন্য সোমবার সকালে আসন্ন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের অনুমতির জন্য বিদ্যালয়ে যাই। বিদ্যালয়ে গিয়ে দেখি সেখানে বিদ্যালয় পরিচালনা কমিটির বৈঠক চলছে। এরপর আমরা সাতজন শিক্ষার্থী বিদ্যালয় সংলগ্ন কোম্পানীরহাট পশ্চিম বাজার এসে অপেক্ষা করতে থাকি। সেখানে সাবেক ছাত্রদল নেতা হারুন কোন কারণ ছাড়াই আমাদের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় সাতজন শিক্ষার্থীকে বেধড়ক পিটুনি দেয়। এরপর তিনি ও সাবেক ইউপি সদস্য শাহজাহান আমাদের পুরো বাজারে দৌড়াতে দৌড়াতে পেটায়। আমরা আতঙ্কিত হয়ে বাজার কমিটির সভাপতির দোকানে আশ্রয় নিলে হারুন নেতা  সেখানেও আমাদের মারধর করে।

আবদুর রহিম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও কোম্পানীরহাট বাজার পরিচালনা কমিটির সভাপতি নুরুল হুদা বলেন, সকালে ছাত্রদল নেতা হারুন কয়েকজন ছাত্রকে এলোপাতাড়ি চড়-থাপ্পড় দেয়। এরপর ছাত্রদের সাথে ঝগড়া করে হারুন আমার দোকানে এসে আবার ছাত্রদের ওপর হামলা করে। একপর্যায়ে হারুন বাজারে লাঠি, হকিস্টিক, কিরিচ নিয়ে বাজারে অবস্থান নেয়। 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে কবিরহাট উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান হারুন অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, ছাত্রদের হামলায় সাবেক ইউপি সদস্য শাহজাহানসহ তার ৫ অনুসারী আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। এ বিষয়ে তিনি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের সাথে কথা বলতে বলেন। 

যোগাযোগ করা হলে আবদুর রহিম উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিখিল চন্দ্র দাস বলেন, কয়েকজন ছাত্র এসএসসির টেস্ট পরীক্ষায় ফেল করে। সাকিব নামে এক ছাত্রদল নেতা তাদের এসএসসির ফরম পূরণ করার বিষয়ে আশ্বস্ত করে। সোমবার বেলা ১১টার দিকে ছাত্রদল নেতা হারুনের সাথে ছাত্রদের দেখা হয়। দেখা হলে দাঁড়িয়ে থাকার কারণ জানতে চাইলে ছাত্ররা জানায় ছাত্রদল নেতা সাকিব তাদের ফরম পূরণের ব্যবস্থা করে দেবে। ওই সময় হারুন জানতে চায় তোমরা কয় বিষয়ে ফেল করেছ। ছাত্ররা উত্তর দেয় তারা কয় বিষয়ে ফেল করেছে জানে না। ছাত্ররা রেজাল্ট জানত, তারা বলেছে জানি না। এ কারণে মনে হয় কয়টা চড় থাপ্পড় দিয়েছে। বাজারে এর বেশি কি হয়েছে সে বিষয়ে আমার কিছু জানা নেই।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  শাহীন মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে এ ঘটনায় কেউ থানায় কোনো লিখিত অভিযোগ দেয়নি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ