বুধবার, ০৩ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

নাটোরে খালের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নাটোর প্রতিনিধি

নাটোরের নলডাঙ্গায় হালতি বিলে সরকারি খাল দখলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন। রোববার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার মাধনগর ইউনিয়নের হালতি বিলে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- বাশিলা ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও মৎস্যজীবী মো. ইন্তাজ আলী, বাঁশিল গ্রামের বিএনপির কর্মী ও মৎস্যজীবী হাবিবুর রহমান, (৩৫), বাঁশিলা ৯নং ওয়ার্ল্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক (৩৫), নলডাঙ্গা পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. সেলিম রেজা (৩২), ৪নং ওয়ার্ড বিএনপির সদস্য মো. কালাম (৩৮)।

স্থানীয়রা জানায়, হালতি বিলের মাঝখান দিয়ে বয়ে যাওয়া জিয়া খালের প্রায় তিন কিলোমিটার অংশের দখল নেয়ার জন্য উভয়পক্ষ মুখোমুখি হয়। এর এক পর্যায়ে হালতি গ্রামের বিএনপির কর্মীরা বাঁশিলা গ্রামের বিএনপি কর্মীদের ওপরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে চড়াও হয়। এতে সংঘর্ষ দুইপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে ছয়জন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সংঘর্ষের সময় খাল পাহারা দেয়ার টং ঘর ভাঙচুর করা হয়।

নলডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মোনোয়ার হোসেন রহমান, সকালে হালতি বিলে জিয়া খালের দখল নিয়ে হালতি এবং বাঁশিলা গ্ৰামের দুটি গ্রুপের সংঘর্ষ হয়। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ