রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইফার ৬৯ একর বেদখলি জমি ১৫ দিনের মধ্যে উদ্ধারের সুপারিশ খিদমাহ হাসপাতালে হজযাত্রীদের জন্য বিশেষ ছাড় দলীয় স্বার্থের কারণে সংস্কার ও বিচার নিশ্চিত হয়নি: পীর সাহেব চরমোনাই ৭ দলীয় ঐক্য না হলে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেবে খেলাফত আন্দোলন গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে সহযোগিতা নয়: আমিরে মজলিস ‘ইসলামি আদর্শে উজ্জীবিত হয়ে যোগ্য নেতৃত্ব গড়তে হবে’ মাওলানা ফজলুর রহমানের বাড়ি সিলগালায় ক্ষুব্ধ মুফতি তাকী উসমানী বিশ্বজুড়ে আলোচনায় 'রিজালুল ফজর', বাড়ছে জনপ্রিয়তা বুলডোজার আতঙ্কে পানির দামে জমি বিক্রি করছেন আসামের মুসলিমরা! আফগান নারীদের নাম নিয়ে আলোচিত প্রতিবেদনের ব্যাখ্যা দিলেন সাংবাদিক

লালপুরে বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস !

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুর রহমান আশরাফি, লালপুর

নাটোরের লালপুরে পরীক্ষার আগেই প্রশ্নপত্র ফাঁস করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ।  আগামী বুধবার (১১ ডিসেম্বর) শারীরিক শিক্ষা বিষয়ে পরীক্ষার প্রশ্নপত্র গত ৮ ডিসেম্বর শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়। এতে অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে বিভ্রান্তি ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে প্রণীত অভিন্ন প্রশ্নপত্র যাচাইপূর্বক শিক্ষার্থীদের মধ্যে বিতরণের নির্দেশনা দেয়া হয়েছিল এখানে চলমান বার্ষিক পরীক্ষায় রোববার (৮ ডিসেম্বর) চারুকারু ও সংগীত বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। রোববার শিক্ষার্থীদের হাতে দেওয়া ওই প্রশ্নপত্রে তিনটি বিষয়ের প্রশ্ন ছিল। এর মধ্যে শারীরিক শিক্ষা বিষয়ের প্রশ্ন কেটে রাখার কথা থাকলেও তা না মেনে বিতরণ করা হয়। লালপুর উপজেলার কে এন সরকারি প্রাথমিক বিদ্যালয় অনুষ্ঠিত প্রশ্নপত্রের সঙ্গে একই সময় তৃতীয় হতে পঞ্চম শ্রেণীর শারীরিক শিক্ষা বিষয়ে প্রশ্নপত্র শিক্ষার্থীদের মাঝে সরবরাহ করেন।

বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী অভিভাবক আবদুল্লাহ জানান, পরীক্ষার আগেই শিক্ষার্থীদের হাতে প্রশ্নপত্র দেওয়া এটা একটা দায়িত্বহীন কাজ। এটা একেবারে ঠিক হয়নি।

কে এন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আয়েশা খাতুন বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোসা. নার্গিস সুলতানা জানান, বিষয়টি আমার জানা ছিল না। খোঁজখবর নিয়ে ব্যবস্থা নিব। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম নবী এ ব্যাপারে জানান বিষয়টি নিয়ে উপজেলার সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে কথা বলেছি।  সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। এরপর আশা করি সঠিক কারণ জানা যাবে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ