বুধবার, ০৩ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

কুরআনের হাফিজগণ বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে: খান মোঃ রেজা-উন-নবী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী বলেছেন, আমাদের দেশের আল-কুরআনের হাফিজগণ বিশ্বের বিভিন্ন দেশে হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে বিজয়ী হয়ে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন। হাফিজদেরকে আরো বেশি বেশি প্রতিযোগিতায় অংশ গ্রহণের সুযোগ করলে তারা মেধা বিকাশের মাধ্যমে আরো এগিয়ে যাবেন। কুরআনের পাখি হাফিজগণদের তেলাওয়াত শোনলে মনে প্রশান্তি মিলে। তিনি বলেন, যারা কুরআনের খেদমতে সম্পৃক্ত তাদের যথাযথ সম্মান করা আমাদের নৈতিক দায়িত্ব। আল-কুরআন মানব জাতির পথ প্রদর্শক। তাই কুরআনের আলো দিয়ে অন্ধকারকে আলোকিত করতে হবে এবং কুরআনের বাণী সর্বমহলে পৌছে দিতে হবে। তিনি বাংলাদেশ সৌদি দুতাবাসের হিফজুল কুরআন প্রতিযোগিতার আয়োজন করায় আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান।

বিভাগীয় কমিশনার সোমবার দুপুরে সিলেট নগরীর পূর্ব জিন্দাবাজারের বরুতখানাস্থ ফুড প্যারাডাইস রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের কনফারেন্স হলে বাংলাদেশ রাজকীয় সাউদী দুতাবাসের রিলিজিয়াস এ্যাটাশে অফিস আয়োজিত হিফজুল কুরআন প্রতিযোগিতার সিলেট বিভাগের বাছাই পর্ব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সৌদি দুতাবাস ঢাকা’র দ্বায়ী শায়েখ সাঈদ আল-মাদানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সৌদি দুতাবাসের সাবেক দ্বায়ী শায়খুল হাদীস ইসহাক আল-মাদানী, দৈনিক জালালাবাদ এর সম্পাদক মুকতাবিস উন নূর, দরগাহে হযরত শাহজালাল রহ. জামে মসাজিদের পেশ ইমাম ও খতিব শায়খ মাওলানা আসজাদ আহমদ, কুদরত উল্লাহ হাফিজিয়া মাদরসা সিলেটের প্রিন্সিপাল মাওলানা মিফতাহ উদ্দিন।

শায়খ বদরুদ্দিন বিন ইসহাক আল-মাদানীর পরিচালনায় হিফজুল কুরআন প্রতিযোগিতার সিলেট বিভাগের বাছাই পর্বে বিচারকের দায়িত্ব পালন করেন হাফিজ ক্বারী মাসুক আহমদ, হাফিজ ক্বারী শাহ আলম, হাফিজ ক্বারী জহিরুল ইসলাম, হাফিজ ক্বারী আব্দুল্লাহ।

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মাওলানা রশিদ আহমদ, মাওলানা জুনাইদ আহমদ, রুমায়েম বখত, মুস্তাকীম ও হাফিজ আব্দুর রহমান।

হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেট বিভাগ থেকে ১৭০ জন হাফিজ অংশ গ্রহণ করেন। ১ থেকে ১৫ পারা গ্রুপে ৩ জন, ১৬ থেকে ৩০ পারা গ্রুপে ৩ জন নির্বাচিত হয়ে ইয়েস কার্ড পেয়েছেন। নির্বাচিত ৬ জন হাফিজ জাতীয় পর্যায়ে অংশ গ্রহণ করবেন। তাদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ