বুধবার, ০৩ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

রংপুরে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের পরিচিত সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রংপুর ব্যুরো

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল রংপুর জেলা ও মহানগর শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা হয়েছে। শনিবার বিকালে রংপুর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও রংপুর জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনছার আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইসতিয়াক আজিজ উলফাত।

প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান। সভায় বক্তব্য দেন- রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, বীর মুক্তিযোদ্ধা এমএ শহীদ বাবলু, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল হক ভূঞা, বীর মুক্তিযোদ্ধা শরীফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম খান, বীর মুক্তিযোদ্ধা নুরুর রহমান জাহাঙ্গীর, রংপুর মহানগর মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ মিয়া ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার।

এসময় বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে মুক্তিযোদ্ধারা অবহেলা ও বঞ্চনার শিকার হয়েছেন। শুধু মুক্তিযোদ্ধারা নয়, দেশের সর্বস্তরের মানুষ জিম্মিদশায় ছিল। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন মহান স্বাধীনতার ঘোষক। তার হাতে গড়া সংগঠন হচ্ছে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। বিএনপি প্রকৃত মুক্তিযুদ্ধের দল। রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা প্রাপ্য সম্মান পাচ্ছেন বা পাবেন। আওয়ামী লীগের আমলে রংপুরসহ সারাদেশে যেসব ভুয়া মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হয়েছে, তাদের চিহ্নিত করার কাজ চলছে। ভুয়া মুক্তিযোদ্ধা কাউকে ছাড় দেওয়া হবে না। যেখানেই অনিয়ম-দুর্নীতি ও ঘুষ বাণিজ্য হবে, মুক্তিযোদ্ধারা সেখানেই প্রতিরোধ গড়ে তুলবেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ