বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১৭ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি আগামীকাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ইন্দোনেশিয়ার হজের অপেক্ষমাণ তালিকায় ৪ লাখ ভুল তথ্য ‘মক্কা-মদিনার নিরাপত্তা সর্বাগ্রে, মধ্যপ্রাচ্যে চাই সংলাপ ও শান্তি’ বার্মিংহামে খেলাফত মজলিসের সিরাতুন্নবী সা. কনফারেন্স অনুষ্ঠিত হুথিদের আব্রাহার অনুসারী বলে মন্তব্য সৌদি গ্র্যান্ড মুফতির মক্কায় হামলা হলে পুরো মুসলিম বিশ্ব আক্রান্ত মনে করবে: মাওলানা ফজলুর রহমান অবশেষে ইসলামি বইমেলায় স্টল পেল লিটলম্যাগ কর্নার ২০২৭ সালে কোন এয়ালাইন্স কত হাজি বহন করবে, কোটা নির্ধারণ মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা

‘যারা খুনিদের পুনর্বাসন চায় তাদের বিরুদ্ধেও রাজপথে নামতে প্রস্তুত’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

‘যারা খুনিদের পুনর্বাসন চায় তাদের বিরুদ্ধেও রাজপথে নামতে প্রস্তুত’ বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। বলেন, খুনিরা নতুন করে ফিরে আসছে, নতুন করে গল্প লিখছে। যারা তাদের পুর্নবাসন করতে চায়, তাদের বিরুদ্ধে দ্বিতীয়বার রাজপথে নামতে ও জীবন দিতে প্রস্তুত অছি। শেখ হাসিনার নাম যারা নিচ্ছে তাদের খুঁজে বের করার পাশাপাশি খুনি হাসিনাকেও ফাঁসির দড়িতে ঝোলাতে হবে।

শনিবার সকালে চট্টগ্রাম নগরীর পিটিআই মিলনায়তনে চট্টগ্রাম বিভাগের ১০৫ শহীদ পরিবারের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে যোগ দেয়ার আগে গণমাধ্যমেকে এসব কথা জানান সারজিস আলম।

এ সময় তিনি বলেন, আন্দোলনে হাসপাতালেও পুলিশ ও আওয়ামী ক্যাডাররা গুলি চালিয়েছে, তারা প্যাথলজিক্যাল খুনি। তাদেরও বিচারের আওতার দাবি জানান তিনি।

সারজিস হুঁশিয়ারি দিয়ে বলেন, এ বাংলাদেশে কোনো দালাল, তোষামোদকারী ও দলান্ধদের জায়গা হবে না। শহীদ ভাইদের নিয়ে ব্যবসা হচ্ছে। এমন কিছু হলে তাদের বিরুদ্ধে আগামীর প্রজন্ম আবার দাঁড়িয়ে যাবে। শহীদ ও আহতদের স্পিরিটের সাথে কেউ বেঈমানি করলে তার বিরুদ্ধে এ বাংলাদেশে যুদ্ধ ঘোষণা করা হবে।

এর আগে শহীদ পরিবারের সদস্যদের সাথে সারজিস আলমের কুশল বিনিময়কালে এক আবেগময় পরিবেশ তৈরি হয়। সারজিস আলম ও মীর মাহাবুবুর রহমান স্নিগ্ধসহ সমন্বয়কদের জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। এ সময় শহীদ পরিবারের পাশে থাকার অঙ্গীকার করেন তারা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ