বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৫ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নীলফামারীতে ছাত্র জমিয়তে একঝাঁক তরুণ শিক্ষার্থীর যোগদান জাতিসংঘে সভাপতির মেয়াদেই রোহিঙ্গা সমস্যার সমাধান দাবি ইসলামী আন্দোলনের উত্তরায় শপিং মলে আগুন, ঘণ্টাখানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে ইবনে খালদুন বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশি আলেমের পিএইচডি ডিগ্রি অর্জন পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আত্মহত্যা প্রতিরোধে মানসিক স্বাস্থ্যসেবা বাড়ানোর তাগিদ প্রতিমন্ত্রী মুহিতের দারুল উলূম রামপুরার ইসলাহি মাহফিল ১১ সেপ্টেম্বর, প্রধান আলোচক ওলিপুরী বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামি বইমেলা শুরু কাল ভোরে রাঙামাটির রুস্টপ রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ড নিরাপদ জীবনযাপনে রাসুলুল্লাহ (সা.)-এর শেখানো ৫ দোয়া

নোয়াখালীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সদর উপজেলায় উপকূল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত দেলোয়ার হোসেন (৩৪) জেলার সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নের বাতেন মাস্টারের বাড়ির জহির উদ্দিনের ছেলে। 

 শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার দত্তেরহাট সংলগ্ন আহমদিয়া স্কুল এলাকায় এই দুঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকালে নোয়াখালীর সোনাপুরের উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে আসে উপকূল এক্সপ্রেস ট্রেন। ট্রেনটি মাইজদী স্টেশন হয়ে সোনাপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দত্তেরহাট সংলগ্ন আহমদিয়া স্কুল এলাকায় পৌঁছালে সেখানে ট্রেনে কাটা পড়েন দেলোয়ার। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।   

সোনাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নাছির বলেন, ঢাকা থেকে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও জিআরপি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। জিআরপি পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে যাবে। পরবর্তীতে নিহতের স্বজনদের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ