বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১৭ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি আগামীকাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ইন্দোনেশিয়ার হজের অপেক্ষমাণ তালিকায় ৪ লাখ ভুল তথ্য ‘মক্কা-মদিনার নিরাপত্তা সর্বাগ্রে, মধ্যপ্রাচ্যে চাই সংলাপ ও শান্তি’ বার্মিংহামে খেলাফত মজলিসের সিরাতুন্নবী সা. কনফারেন্স অনুষ্ঠিত হুথিদের আব্রাহার অনুসারী বলে মন্তব্য সৌদি গ্র্যান্ড মুফতির মক্কায় হামলা হলে পুরো মুসলিম বিশ্ব আক্রান্ত মনে করবে: মাওলানা ফজলুর রহমান অবশেষে ইসলামি বইমেলায় স্টল পেল লিটলম্যাগ কর্নার ২০২৭ সালে কোন এয়ালাইন্স কত হাজি বহন করবে, কোটা নির্ধারণ মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা

ঘাটাইলে সেনানিবাসে সেনা সদস্যের নবনির্মিত ভবন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের ঘাটাইলে শহীদ সালাউদ্দিন সেনানিবাসে সেনাসদস্যদের জন্য নবনির্মিত উদ্বোধন করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় ফলক উন্মোচন ও বেলুন উড়িয়ে তিনি এ ভবনের উদ্বোধন করেন। পরে সেনাপ্রধান ভবনের বিভিন্ন ফ্লোর ঘুরে দেখেন এবং সেনাসদস্য ও তাদের পরিবারের সাথে মতবিনিময় করেন।

এর আগে সেনাপ্রধান নবনির্মিত ভবনের সামনে বৃক্ষ রোপন করেন। এ সসময় ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইলের এরিয়া কমান্ডার মেজর জেনারেল হুসাইন মুহাম্মদ মাসীহুর রহমানসহ সেনাবাহিনীর অন্যন্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ভবন নির্মাণের ফলে ঘাটাইল এরিয়ার চাকরিরত সেনাসদস্যদের আবাসন সমস্যা নিরসন হবে বলে সেনাবাহিনী প্রধান আশাবাদ প্রকাশ করেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ