বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১৭ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি আগামীকাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ইন্দোনেশিয়ার হজের অপেক্ষমাণ তালিকায় ৪ লাখ ভুল তথ্য ‘মক্কা-মদিনার নিরাপত্তা সর্বাগ্রে, মধ্যপ্রাচ্যে চাই সংলাপ ও শান্তি’ বার্মিংহামে খেলাফত মজলিসের সিরাতুন্নবী সা. কনফারেন্স অনুষ্ঠিত হুথিদের আব্রাহার অনুসারী বলে মন্তব্য সৌদি গ্র্যান্ড মুফতির মক্কায় হামলা হলে পুরো মুসলিম বিশ্ব আক্রান্ত মনে করবে: মাওলানা ফজলুর রহমান অবশেষে ইসলামি বইমেলায় স্টল পেল লিটলম্যাগ কর্নার ২০২৭ সালে কোন এয়ালাইন্স কত হাজি বহন করবে, কোটা নির্ধারণ মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা

আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুস্তাকিম আল মুনতাজ
মৌলভীবাজার জেলা প্রতিনিধি

ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ‘সাধারণ ছাত্র-জনতার’।

বুধবার (৪ ডিসেম্বর) বিকেল ২টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে থানা মসজিদের সামনে থেকে মিছিল বের করে সাধারণ ছাত্র-জনতার । মিছিলটি মসজিদ থেকে শুরু করে চৌমুহনী পয়েন্ট এসে সমাবেশে রূপ নেয়।

নাহিম আহমদের সঞ্চালনায় মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন- মোঃ আজহারুল ইসলাম অনিক, মো জাহেদ, মোঃ মুজাহিদুল ইসলাম, নাজমুল হোসেন, শেখ রিপন আলী ওয়ারিস,মহসিন সামি, কামরুল ইসলাম প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। তাছাড়া দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, কোনো দেশের আগ্রাসন বা হামলা কখনোই বাংলাদেশ মেনে নেবে না। দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হয়ে তারা জনগণ ও সরকারের পাশে থেকে এই অপ্রত্যাশিত ঘটনার তীব্র প্রতিবাদ জানান।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ