বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১৭ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি আগামীকাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ইন্দোনেশিয়ার হজের অপেক্ষমাণ তালিকায় ৪ লাখ ভুল তথ্য ‘মক্কা-মদিনার নিরাপত্তা সর্বাগ্রে, মধ্যপ্রাচ্যে চাই সংলাপ ও শান্তি’ বার্মিংহামে খেলাফত মজলিসের সিরাতুন্নবী সা. কনফারেন্স অনুষ্ঠিত হুথিদের আব্রাহার অনুসারী বলে মন্তব্য সৌদি গ্র্যান্ড মুফতির মক্কায় হামলা হলে পুরো মুসলিম বিশ্ব আক্রান্ত মনে করবে: মাওলানা ফজলুর রহমান অবশেষে ইসলামি বইমেলায় স্টল পেল লিটলম্যাগ কর্নার ২০২৭ সালে কোন এয়ালাইন্স কত হাজি বহন করবে, কোটা নির্ধারণ মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা

ট্রাকচাপায় নাতির পর হাসপাতালে নানির মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুজন সেন, শেরপুর প্রতিনিধি 

শেরপুরের নকলায় ট্রাক চাপায় নাতি শিশু তাকরিম (২) নিহতের পর আহত নানী সুন্দরী বেগমও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আজ ৪ ডিসেম্বর সকালে সে মারা যায়।

সুন্দরী বেগম নকলা উপজেলার ২নং নকলা ইউনিয়নের ধুকুড়িয়া পশ্চিম পাড়া (ছত্রকোনা) এলাকার মৃত কফিল উদ্দিনের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী জানায়, মঙ্গলবার ৩ ডিসেম্বর সন্ধার দিকে তাকরিম রাস্তার পাশে তার নানীর বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে দৌড়ে রাস্তা পার হতে গেলে নালিতাবাড়ী থেকে শেরপুর গামী পণ্যবাহী একটি ট্রাকের চাপায় সে ঘটনাস্থলেই মারা যায়। এসময় নাতিকে রক্ষা করতে গিয়ে নানী সুন্দুরী বেগম গুরুতর আহত হন। পরে প্রথমে তাকে নকলা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ ৪ ডিসেম্বর সকালে সুন্দরী বেগম মারা যান।

এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই ড্রাইভার পালিয়ে যায়। তবে ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে । এ বিষয়ে পরবর্তী আইনী কার্যক্রম চলমান আছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ