শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

স্বদেশ গমন উপলক্ষে শ্রীমঙ্গলে শেখ নূরে আলম হামিদীকে সংবর্ধনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুস্তাকিম আল মুনতাজ
মৌলভীবাজার জেলা প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মাটি ও মানুষের আস্তার প্রতীক, জামিয়া লুৎফিয়া আনওয়ারুল উলূম হামিদনগর বরুণা মাদরাসার নায়েবে সদরে মুহতামিম, হেফাজতে ইসলাম ইউ.কে'র প্রতিষ্ঠাতা সভাপতি, মুসলিম কমিউনিটি মৌলভীবাজারের কেন্দ্রীয় সভাপতি মাওলানা শেখ নুরে আলম হামিদীর ইংল্যান্ড থেকে স্বদেশ গমন উপলক্ষে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়েছে।।

মঙ্গলবার (৩ডিসেম্বর) বিকেলে সম্মিলিত নাগরিক ফোরাম শ্রীমঙ্গল-কমলগঞ্জ এর উদ্যোগে আয়োজিত হবিগঞ্জ মহাসড়কের চা কন্যায় বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে মাওলানা শেখ নুরে আলম হামিদীকে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করেন শ্রীমঙ্গল-কমলগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন ধরণের স্বেচ্ছাসেবী সংগঠন সহ নানান শ্রেণী পেশার মানুষ।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে বিশাল গাড়ি বহর নিয়ে শ্রীমঙ্গল শহর অভিমুখে যাত্রা করেন আয়োজকরা। এরপর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে চৌমুহনী পয়েন্ট এসেছে পথ সভা অনুষ্ঠিত হয়।

মুসলিম কমিউনিটি মৌলভীবাজারের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা লুৎফুর রহমান জাকারিয়ার সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন বরুণা মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা সাইফুর রহমান, মুসলিম কমিউনিটি মৌলভীবাজারের কেন্দ্রীয় সহসভাপতি খালেদ বিন শাওকি, মুসলিম কমিউনিটি শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মাওলানা আয়াত আলী, মুসলিম কমিউনিটি কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাফিজ মুস্তাক আহমদ প্রমূখ।

পথসভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা শেখ নুরে আলম হামিদী বলেন, আপনারা আমাকে আজ যে সম্মান দেখিয়েছেন, তা ভুলার নয়। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আপনাদের শ্রম ও সময়ের প্রতিদান আল্লাহ তা'য়ালা দান করুন।

তিনি আরও বলেন, বিগত ২০১৩ সালে ফ্যাসিস্ট সরকার হাসিনার গুণ্ডাবাহিনী কর্তৃক আমাকে ঢাকার কাঠাবন মসজিদ সংলগ্ন থেকে পাকিস্তানি ট্যাগ লাগিয়ে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়। অতঃপর নির্যাতনের স্টিমরোলার চালানো হয়। এখনও সেই মামলার হাজিরা দিতে হচ্ছে। এই ফ্যাসিস্ট সরকার শুধু আমাকেই নয়, দেশের অসংখ্য আলেমসমাজকে অন্যায়ভাবে জেলে প্রেরণ করেছে। যা দেশের জনগণ দেখেন। আমি এই ফ্যাসিস্ট হাসির শাস্তি দাবি করছি। অনতিবিলম্বে হাসিনাকে দেশে এনে আইনের মুখোমুখি করতে হবে আমি আরেকটা কথা স্পষ্টভাষায় বলে দিতে চাই, শ্রীমঙ্গল-কমলগঞ্জ সাম্প্রদায়িক সম্প্রীতির শহর। এখানে হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম একে অপরকে ভাই। কেউ যেন সম্প্রীতির বন্ধ ভাঙতে না পারে, সেদিকে চোখকান খোলা রাখতে হবে।

সংবর্ধনা অনুষ্ঠান পরবর্তী শোডাউনে "নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দ্বীন ইসলাম, জিন্দাবাদ, হেফাজতে ইসলাম,জিন্দাবাদ, নুরে আলম ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম, গাজী ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম, হামিদী ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শ্রীমঙ্গল বাসীর পক্ষ থেকে, লও সালাম শুভেচ্ছা, কমলগঞ্জ বাসীর পক্ষ থেকে, লও সালাম শুভেচ্ছা" ইত্যাদি শ্লোগানে মুখরিত হয়ে উঠে শ্রীমঙ্গল শহর।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ