মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’ কুয়ালালামপুরে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন মুফতি মুসা খান বেফাকের তত্ত্বাবধানে মোহাম্মদপুরে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা তুমি ক্ষমাশীল দূরত্ব নয়, ঐক্যই সমাজ উন্নয়নের চাবিকাঠি শিশুদের বইমুখী করতে মেলায় ইসলামি বই কিনছেন অভিভাবকরা নেপালে টানা বর্ষণ, বন্যা ও ভূমিধসে ৪ দিনে ২১ জনের মৃত্যু

বর্ষসেরা শিক্ষক পুরস্কার পেলেন মো. আব্দুল আলিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শিক্ষা বিস্তারে বিশেষ অবদানের জন্য শিক্ষক হিসেবে বর্ষসেরা পুরস্কার ২০২৪ অর্জন করেছেন মো. আব্দুল আলিম। এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি বিশ্ব সাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত বিশেষ সেমিনারে প্রদান করা হয়। পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ধর্ম ও পানি সম্পদ মন্ত্রী নাজিম উদ্দীন আল আজাদ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের সাবেক চেয়ারম্যান ও একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ অধ্যাপক ড. জিন বোধি।

মো. আব্দুল আলিম শিক্ষার বিভিন্ন তথ্য ইসলাম ও গণমানুষের আলোকে ব্যাখ্যা-বিশ্লেষণ করেন এবং নৈতিকতার গুরুত্বারোপ করে থাকেন। তিনি শিক্ষা গ্রহণকে আনন্দময়, আধুনিক ও মানসম্মত করে তুলতে বিভিন্ন সূত্র ও তত্ত্ব উদ্ভাবন করেছেন। তার উদ্ভাবিত তথ্য ও সূত্রগুলো শিক্ষা ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে। এই পুরস্কার অর্জনের মাধ্যমে মো. আব্দুল আলিম বিশ্বাস প্রমাণ করেছেন যে, শিক্ষার প্রসারে তার অবদান অনস্বীকার্য। তার এ অর্জন শিক্ষাক্ষেত্রে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং শিক্ষার মানোন্নয়নে বিশেষ ভূমিকা পালন করবে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ